Thursday, October 19th, 2023
বাগেরহাটের খান জাহান (রহ:) এর মাজার দিঘির পুরুষ কুমিরের মৃত্যু
বাগেরহাটের ঐতিহাসিক হযরত খান জাহান (রহ:) এর মাজার সংলগ্ন দিঘিতে থাকা দুটি কুমিরের একটি মারা গেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রশাসনের নির্দেশে দিঘি থেকে কুমিরের মরদেহটি উপরে ওঠানো হয়। এর আগে দুপুরের দিকে দিঘির দক্ষিণ-পশ্চিম কোনে পুরুষ (বড়) কুমিরটির মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ, প্রাণিসম্পদ অধিদপ্তর, উপজেলা প্রশাসন, মাজার কর্তৃপক্ষ, খাদেমসহ দর্শনার্থীরা মাজার প্রাঙ্গণে ভীড় করেন। কুমিরের মৃত্যুর কারণ জানতে ময়না তদন্ত করা হবে বলে জানিয়েছেন প্রাণিসম্পদ অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক ডা. লুৎফর রহমান। এদিকে দিঘির কুমিরের মৃত্যু নিয়ে খাদেম, ফকির ও স্থানীয়দের পক্ষ থেকে বিভিন্ন অভিযোগ উঠেছে। চেতনাবিস্তারিত পড়ুন
ডেইরি উন্নয়ন বোর্ড শেখ হাসিনা সরকারের যুগান্তকারী পদক্ষেপ : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়নে ডেইরি উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের যুগান্তকারী পদক্ষেপ বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। আজ বৃহস্পতিবার বিকেলে সাভারে বিসিএস লাইভস্টক একাডেমি মিলনায়তনে একাডেমির প্রধান ফটক ও ডরমিটরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের নামফলক স্থাপন উপলক্ষ্য আয়োাজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এ সময় মন্ত্রী বলেন, বাংলাদেশ একসময় বিপন্ন দেশ ছিল। দারিদ্র্যের কষাঘাতের দেশ ছিল। প্রাকৃতিক দুর্যোগের সিম্বলিক দেশ ছিল। আজ সে দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের বিস্ময়, উন্নয়নের রোলবিস্তারিত পড়ুন
নির্বাচন সামনে রেখে দুর্গাপূজায় নিরাপত্তা ঝুঁকি নেই
নির্বাচন সামনে রেখে সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গাপূজায় কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। তিনি বলেন, নিরাপত্তার জন্য যা যা প্রয়োজন সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় পুরান ঢাকায় ঢাকেশ্বরীর জাতীয় মন্দির পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, ‘ঢাকা মেট্রোপলিটন এলাকায় ২৪৮টি পূজা কেন্দ্রে শারদীয় দুর্গোৎসব পালন করা হবে। কেবল সাতটি পূজা কেন্দ্রে ছাড়া বাকি সব কেন্দ্রেই আমাদের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।’ শুক্রবার (২০ অক্টোবর) মহাষষ্ঠীতে মণ্ডপে মণ্ডপে ঢাক কাঁশর ঘণ্টা উলুধ্বনি আর চন্ডী পাঠবিস্তারিত পড়ুন
দুর্গা পূজা উপলক্ষে পিরোজপুরে স্বেচ্ছাসেবক লীগের বস্ত্র বিতরণ
আসন্ন দূর্গা উৎসব উপলক্ষে পিরোজপুরে তিন শতাধিক সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে এ বস্ত্র বিতরণ করা হয়। জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেল পারভেজ রাজা’র সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক সুমন সিকদার এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র মো. হাবিবুর রহমান মালেক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট কানাই লাল বিশ্বাস এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী। এ সময় বক্তারা বলেন, শেখ হাসিনা সরকার বারবার দরকার। শেখবিস্তারিত পড়ুন
গাজায় নিহতদের স্মরণে শনিবার বাংলাদেশে শোক
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বিমান হামলায় নিহতদের স্মরণে আগামী শনিবার দেশব্যাপী শোক পালনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে শুক্রবার জু’মার নামোজ শেষে মসজিদে মসজিদে দোয়া এবং মন্দির, প্যাগোডা ও গির্জায় বিশেষ প্রার্থনা করার জন্য আহবান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতায় ১৫০টি সেতু, ১৪টি ওভার পাস, স্বয়ংক্রিয় মোটরযান ফিটনেস পরীক্ষা কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, ‘ফিলিস্তিনে ইসরায়েলের হামলায় আহত নারী, পুরুষ ও শিশুদের চিকিৎসার জন্য ওষুধ সামগ্রি পাঠাতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় সেইবিস্তারিত পড়ুন
সারাদেশে দুর্গাপূজার আমেজ, বিপরীত চিত্র ছিল বিএনপি-জামায়াত আমলে
দুর্গাপূজা বর্তমানে উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হলেও বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ছিল এই বিপরীত। সেসময় পূজার কয়েটা দিন ভয়ে ভয়ে কাটাতে হতো। এমনকি ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর এই দেশে হয়নি কোনো দুর্গাপূজা। সেই দুঃসহ স্মৃতির দিনে আর ফেরত যেতে চান না সনাতন ধর্মাবলম্বীরা। তারা বলছেন, শারদীয় দুর্গাপূজা এখন উৎসবে রূপ নিয়েছে। এক সময় দেশে নির্বিঘ্নে দুর্গাপূজা করতে পারতেন না সনাতন ধর্মালম্বীরা। ১৯৯১ সালে নির্বাচনের পর নির্মম পাশবিকতার শিকার হয়েছিল ধর্মীয় সংখ্যালঘুরা। শেফালী, পূর্ণিমা, কৃষ্ণা ধর্ষণের কথা এ দেশের সংখ্যালঘুরা ভুলে যায়নি। সেময় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ নিয়ে উদ্বেগবিস্তারিত পড়ুন
আইএমএফের দ্বিতীয় কিস্তি ৬৮ কোটি ১০ লাখ ডলার পাওয়া যাবে ডিসেম্বরে
শঙ্কা কেটে গেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৪৭০ কোটি (৪.৭ বিলিয়ন) ডলার ঋণের ঋণের দ্বিতীয় কিস্তির ৬৮ কোটি ১০ লাখ ডলার পাওয়া যাচ্ছে। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে বাংলাদেশ ব্যাংকের বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভে জমা হবে এই ঋণ। তাতে রিজার্ভ যে চাপের মধ্যে রয়েছে তা কেটে যাবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সফররত আইএমএফ প্রতিনিধিদলের শেষ বৈঠক হয়। পরে বৈঠক প্রসঙ্গে বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক। তিনি বলেন, “আইএমএফের বেশ কিছু শর্ত ছিল। এর মধ্যে ৬টি শর্ত নিয়ে কাজ করেছিবিস্তারিত পড়ুন
দারিদ্র্য বিমোচনে নতুন ভাবনা
আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস (১৭ অক্টোবর ২০২৩)-এর প্রতিপাদ্য ছিল ‘শোভন কাজ ও সামাজিক সুরক্ষা, সকলের জন্য সমান মর্যাদা’। বিশ্ব পরিসরে অর্থনীতির সংযোগ বাড়ার কারণে বাণিজ্যের প্রসার ঘটেছে। এর প্রভাবে বাংলাদেশের মতো অনেক দেশেই মানুষের কাজের সুযোগ বেড়েছে। তাদের আয়-রোজগার অনেকটাই বেড়েছে। তাই সমাজের নিচের স্তরের মানুষের দারিদ্র্যের হার অনেকটাই কমেছে। ১৪ বছরের বেশি সময় ধরে দারিদ্র্য বিমোচনে অভাবনীয় সাফল্যের কারণে আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবসটি এমনিতেই বাংলাদেশের জন্য আলাদাভাবে গুরুত্বপূর্ণ। তবে আমাদের সার্বিক আর্থসামাজিক বাস্তবতার বিচারে এবারের প্রতিপাদ্য বিষয়টি বাড়তি তাৎপর্য বহন করে। কেননা ইতিমধ্যেই আমরা নিম্নমধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি,বিস্তারিত পড়ুন
বাংলাদেশের মৎস্য খাতের উন্নয়ন ও সমৃদ্ধির নেপথ্যে
দেশের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান, দারিদ্র্যমোচন ও রপ্তানি আয়ে মৎস্য খাতের অবদান আজ সর্বজনবিধিত। বিশেষত গত ১০-১২ বছরে বাংলাদেশ এ খাতে অনেক দূর এগিয়ে গেছে। বিশ্বব্যাপী এ খাতের একটি আদর্শ গ্রহণযোগ্যতা অর্জিত হয়েছে। এরই ধারাবাহিকতায়, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার “দ্যা স্টেট অব ওয়ার্ল্ড ফিশারিজ এন্ড অ্যাকুয়াকালচার-২০২২” শিরণামের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী বিশ্বে অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মাছ আহরণে বাংলাদেশ ৩য়, বদ্ধ জলাশয়ে মাছ উৎপাদনে ৫ম, সামুদ্রিক ও উপকূলীয় ক্রাস্টাসিয়া উৎপাদনে ৮ম এবং ফিনফিস উৎপাদনে ১২তম স্থান অধিকার করেছে। বিশ্বের মোট স্বাদুপানির মাছের প্রায় ১১ শতাংশ এখন বাংলাদেশে উৎপাদিত হয়।বিস্তারিত পড়ুন
