Thursday, October 12th, 2023
‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রে গান গেয়ে উচ্ছ্বসিত কলকাতার উর্মি
বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক হলে মুক্তি পাচ্ছে ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্র। গড়বে মুক্তির রেকর্ড। ছবিটি তৈরি হয়েছে বাংলাদেশ এবং ভারতের যৌথ প্রযোজনায়। চলচ্চিত্রটি তুলে ধরেছে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের জীবনের নানান কাহিনী। সেই চলচ্চিত্রে ভারতের প্রখ্যাত সুরকার শান্তনু মৈত্রর সুরে গান গেয়েছেন কলকাতারই গায়িকা উর্মি চৌধুরী। ছবিটিতে শেখ মুজিবুরের বিয়ের সময় একটি গান চলবে। উর্মির গাওয়া গানে দৃশ্য হিসেবে দেখানো হয়েছে মুজিবুর রহমানের বিয়ে, বউ বাড়িতে প্রবেশ করছে এবং নৃত্যরত মেয়েদের। গানের দৃশ্যে দেখা যাবে, অভিনেতা আরফিন শুভ, নুসরাত ফারিয়া, চঞ্চল চৌধুরী সহ বহু অভিনেতা অভিনেত্রীকে। গানটি উর্মিবিস্তারিত পড়ুন
সেই আমেরিকার কাছেই অভিযোগের ঝাঁপি খুলল বিএনপি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব পরিস্থিতি যাচাই করতে ৭ অক্টোবর ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলের ৭ সদস্য। সরকারি দল, বিরোধী একাধিক দলের সঙ্গে সভা শেষে মঙ্গলবার নির্বাচন কমিশনের সঙ্গে সভা করেছে। এরমধ্যে বিএনপি ও এবি পার্টির পক্ষ থেকে বাংলাদেশের নির্বাচনের পরিবেশ নিয়ে অভিযোগ জানানো হয়েছে। বাংলাদেশের মানবাধিকার নিয়ে যখন তাদের কাছে নালিশ জানাচ্ছে বিরোধীদলগুলো তখন মার্কিন মদদে গাজায় ইজরাইলি হামলায় প্রাণ হারাচ্ছে হাজারও মানুষ। যুক্তরাষ্ট্র যখন সরকারি বিরোধীদল নির্বিশেষে ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে তথন তাদের প্রতিনিধি দলের সামনে বিএনপির তুলে ধরা খণ্ডিত চিত্র নিয়ে সমালোচনা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।বিস্তারিত পড়ুন
আর কী কী গুজব ছড়িয়েছেন আব্দুর রব ভুট্টো
সম্প্রতি বাংলাদেশি ১০ জ্যেষ্ঠ সাংবাদিকের নামে ফ্রান্সের ভিসা প্রত্যাখানের গুজব মিথ্যা বলে নিশ্চিত করার পর জনসাধারণের আলোচনায় এসেছেন যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক আব্দুর রব ভুট্টো। অনুসন্ধানে বের হয়ে এসেছে সাম্প্রতিক সময়ে ছড়ানো তার আরও গুজবের তথ্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া আলোচিত এসব পোস্টের মধ্যে আছে পুলিশ অফিসারদের নামে মার্কিন স্যাংশননের গুজবটি। সেখানে তিনি বলেন, ‘পুলিশ অফিসারদের নামে মার্কিন স্যাংশন’ শিরনামের ওই পোস্টে তিনি বলেন, বাংলাদেশ পুলিশের ৮ কর্মকর্তার একটি তালিকা নিষেধাজ্ঞার তালিকায় আছে। সেখানে তিনি কোনোপ্রকার নির্ভরযোগ্য তথ্যসূত্র ব্যবহার করেননি। ফ্যাক্টচেক করে দেখা গেছে, মার্কিন যুক্তরাষ্ট এরকম কোন নিষেধাজ্ঞাই দেয়নি। যুক্তরাষ্ট্রেরবিস্তারিত পড়ুন
বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রপচার বন্ধে ইউরোপীয় পার্লামেন্টে সভা
বাংলাদেশের বিরুদ্ধে বিকৃত তথ্য উপস্থাপন ও অপপ্রচার বন্ধে ইউরোপীয় পার্লামেন্টে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ অক্টোবর) ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ম্যাক্সিমিলিয়ান ক্রাহ এবং যুক্তরাজ্যভিত্তিক বাংলাদেশি গবেষণা প্রতিষ্ঠান স্টাডি সার্কেলের যৌথ পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ম্যাক্সিমিলিয়ান ক্রাহ এবং বক্তা হিসেবে ছিলেন রাজনৈতিক বিশ্লেষক ক্রিস ব্যাক বার্ন। এছাড়া আরও উপস্থিত ছিলেন রাজনৈতিক বিশ্লেষক ক্রিস র্ল্যাকবার্ন আইনজীবী ও আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ রশিদ রায়হান বিন এবং স্টাডি সার্কেল লন্ডনের চেয়ারম্যান সৈয়দ মোজাম্মেল আলী। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আলোচনা সভায় বিভিন্ন পেশার মানুষ একত্রিত হন।বিস্তারিত পড়ুন
সামাজিক সচেতনতার ও শেখ হাসিনার সুনাগরিক গঠন কৌশল
ঊনিশ শতকের ফরাসি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি ও ঔপন্যাসিক ভিক্টর হুগো সমাজ ও মানুষের মধ্যে যোগসূত্র তৈরি করতে গিয়ে বলেছেন, সমাজ ও সংসারের কাছ থেকে মানুষ অনেক কিছু আশা করে। সমাজ ব্যবস্থা তেমন হওয়া উচিত যাতে মানুষ তার আশা থেকে বঞ্চিত না হয়। গ্রিক দার্শনিক এরিস্টটল বলেছেন, জীবনের চূড়ান্ত মূল্য শুধুমাত্র বেঁচে থাকার উপর নির্ভর না করে সচেতনতা এবং চিন্তার শক্তির উপর নির্ভর করে। মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করলেই কেবল সমাজের পরিবর্তন ঘটে না, এর সাথে সাথে মানুষের মধ্যে সচেতনতা ও চিন্তার সমন্বয় ঘটাতে পারলেই সমাজের পরিবর্তনগুলো ইতিবাচক হয়ে উঠে।বিস্তারিত পড়ুন
আবারও ব্ল্যাক অক্টোবর ডেকে আনছে বিএনপি?
চলমান অক্টোবর মাসের রাজনৈতিক কর্মসূচিকে ‘অক্টোবর বিপ্লব’ বলতে চাইছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী জিয়াউর রহমানের গড়া দল বিএনপি। মিটিং-মিছিলের পাশাপাশি ছাত্র কনভেনশন গণঅনশন ইত্যাদির ডাক দিয়েছে অতীতে ছাত্ররাজনীতিতে দুর্বৃত্তায়নের দায়ে অভিযুক্ত দলটি। নিয়মতান্ত্রিকভাবে নির্বাচনের মাধ্যমে দেশের শাসনক্ষমতা নেয়ার পথ ছেড়ে বিশৃঙ্খলার পথে চলতে থাকা বিএনপি কোন অবস্থান থেকে তাদের বর্তমান কার্যক্রমকে বিপ্লব বলতে চাইছে তা বোঝার জন্য একটু পেছনে ফিরে দেখা দরকার। ইতিহাসের জ্বলজ্বলে ইভেন্ট ‘অক্টোবর বিপ্লব’এর কথা উঠলে সবারই মনে আসে অত্যাচারী সম্রাট জার নিকোলাসের হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়ে সমাজতান্ত্রিক সোভিয়েত রাশিয়ার সূচনা ঘটানো। ‘বলশেভিক বিপ্লব’ নামেও পরিচিত শ্রমিকবিস্তারিত পড়ুন
যিনি উন্নয়ন দেন তাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রাখতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, যিনি উন্নয়ন দেন তাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রাখতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই এ দেশে পদ্মা সেতু নির্মাণ, সড়ক যোগাযোগ, তথ্য প্রযুক্তির উন্নতি, বিদ্যুৎ এবং শিক্ষা ব্যবস্থাসহ সর্বত্র অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। শেখ হাসিনার সরকারের শাসনামলে দেশে সব ধর্মের মানুষ সম্প্রীতির সাথে বসবাস করছে। এ সরকার ক্ষমতায় না থাকলে দেশে কোন ধর্মীয় সম্প্রীতি থাকবে না। পুনরায় জঙ্গি গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠবে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে মেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানাতে হবে। তিনি যেখানেবিস্তারিত পড়ুন
