প্রধান সূচি

Wednesday, October 11th, 2023

 

নির্বাচনের আগে ষড়যন্ত্র নিয়ে উদ্বেগের কারণ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্ত সব সময় থাকে, ওসবে ভয় করি না। গ্রেনেড, গুলি, বোমা সবকিছু মোকাবিলা করেই এ পর্যন্ত এসেছি। সারা দেশের মানুষ আমার পরিবার। নির্বাচন নিয়ে চিন্তা নেই। জনগণ আমাদের সঙ্গে আছে। নির্বাচনের আগে ষড়যন্ত্র নিয়ে উদ্বেগেরও কারণ নেই। কারণ সরকারের প্রতি জনগণের সমর্থন আছে। আজ বুধবার সকালে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী লীগের সহযোগী ও অঙ্গ সংগঠন, স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন। বারবার প্রাণনাশের চেষ্টা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বুলেট ও বোমার মুখোমুখি হয়ে আজকের অবস্থানে পৌঁছেছি। সর্বশক্তিমানবিস্তারিত পড়ুন


বঙ্গবন্ধুর পূর্ণাঙ্গ জীবনী প্রেক্ষাগৃহে দেখা যাবে শুক্রবার

নিপীড়িত বাঙালির মুক্তির জন্য গর্জে উঠেছিল একটি তর্জনী। তাঁর বজ্রবাণীতে জেগে উঠেছিল সাত কোটি বাঙালি। যিনি বাঙালিদের জন্য এনে দিয়েছেন স্বাধীন ভূখণ্ড। নিজের মতো করে এগিয়ে চলার পথ দেখিয়েছেন তিনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির প্রাণের স্পন্দন। দেশবাসী বঙ্গবন্ধুকে দেখেছে আন্দোলন সংগ্রামের অপ্রতিরুদ্ধ মানুষ হিসেবে। কিন্তু এর বাইরে কেমন মানুষ ছিলেন তিনি? কীভাবে বেড়ে উঠেছেন? তাঁর জীবনে কী প্রেম এসেছিল? সন্তানদের সাথে তিনি সময় কাটাতেন কীভাবে? এমন অসংখ্য প্রশ্ন ঘুরপাক খায় সব বয়সের মানুষের। এমন অসংখ্য প্রশ্নর উত্তর এবার মিলবে এবং চোখের সামনে ভেসে উঠবে ‘মুজিব- একটি জাতিরবিস্তারিত পড়ুন


বিএনপির সেই অক্টোবর আর এই অক্টোবর?

২০২৩ এর অক্টোবরে তাদের একদফা আন্দোলনের পরিণতি দেখতে চায় বিএনপি । এরই মধ্যে ঘোষণা দিয়ে যুগপৎ আন্দোলন চূড়ান্ত ধাপে এগিয়ে নেয়ার কৌশল ঠিক করছে দলটি। সেই লক্ষ্যে তারা মাঠেও নেমেছে। বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে বার্তাও দেয়া হয়েছে সারা দেশের কর্মীদের। রাজনৈতিক বিবেচনায় প্রশ্ন আসে অক্টোবর টার্গেট কেন? খুব স্বাভাবিক কারণ হচ্ছে, দেশে খুব বড় কোন ডামাডোল সৃষ্টি না হলে নভেম্বরের ১ তারিখ থেকে জাতীয় নির্বাচনের ক্ষণগণনা শুরু হবে। নির্বাচন কমিশনকে ভোট করতে হবে ২০২৪ এর ২৯ জানুয়ারির মধ্যে। নভেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করার বাধ্যবাধকতা রয়েছে। আর একবার তফসিলবিস্তারিত পড়ুন


অস্ত্রনির্ভর ছাত্র রাজনীতি : জিয়া থেকে খালেদা

বাংলাদেশের ছাত্র রাজনীতির একটা গৌরবজ্জ্বল অধ্যায় আছে। ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৬২ এর শিক্ষা আন্দোলন, ’৬৯ এর গণঅভ্যূত্থান, সর্বোপরি আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ- সবক’টি আন্দোলন সংগ্রামেই বাংলাদেশের ছাত্ররা গুরুত্ত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ছাত্রলীগ থেকে শুরু করে ছাত্র ইউনিয়নসহ অন্য ছাত্র সংগঠনগুলো বরাবরই সুস্থ রাজনীতির চর্চা করে এসেছে জন্ম থেকে। যার ফলে এদেশের ছাত্ররাজনীতি কখনই পেশিশক্তি ধারা নিয়ন্ত্রণ হয়নি। ছাত্রসংগঠনগুলো বরাবরই সুস্থ ধারার রাজনীতি চর্চা করে এসেছে। যেখানে অস্ত্রের ঝনঝনানি ছিলো না। এখন ছাত্ররাজনীতির যে অসুস্থ চর্চা সেটা আগে অর্থাৎ ’৬০ বা ’৭০ এর দশকে ছিলো না। নেতার নির্দেশেই দলীয়বিস্তারিত পড়ুন


মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে আইন লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে আইন লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আজ বুধবার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৩ বাস্তবায়ন উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী একথা বলেন। মন্ত্রী বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে যারা আইন লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। মা ইলিশ রক্ষায় মোবাইল কোর্ট পরিচালনা, আইন অমান্যকারীদের আইনের আওতায় আনা এবং মা ইলিশ সংরক্ষণের সময়ে কোন মাছ ধরা নৌযান যাতে নদী বা সাগরে যেতে না পারে সেজন্য আইন-শৃঙ্খলাবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial