Thursday, September 21st, 2023
বাজেট স্বল্পতার কারণে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাবে না ইইউ
বাজেট স্বল্পতার কারণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাবে পারছে না ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তবে তারা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে যোগাযোগ রাখবে। এরপরই বিরোধী শিবির থেকে বিষয়টিকে ভিন্নখাতে নেওয়ার চেষ্টা চলছে। যদিও আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যানের দাবি, ইইউ চিঠিতে কারণ উল্লেখ করলেও বিরোধীরা মনগড়া বক্তব্য দিচ্ছে। বৃহস্পতিবার নির্বাচন ভবনের নিজ দফতরে নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন জানিয়েছেন, জুলাই মাসে তারা বিভিন্ন অংশীজনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেটা ফলপ্রসূ হওয়ায় সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। একটিবিস্তারিত পড়ুন
অভ্যন্তরীণ কোন্দলে বিপর্যস্ত বরিশাল বিএনপি : দলীয় রোড মার্চ কর্মসূচিতে সংঘর্ষের শঙ্কা
বরিশাল বিএনপির নেতাদের দলের আন্দোলন নিয়ে তাদের তেমন কোনো মাথা ব্যাথা নেই। ব্যস্ত কমিটি বাণিজ্য আর অর্থের ধান্ধায়। বরিশালের দায়িত্বে থাকা কেন্দ্রীয় দুই নেতার এই বিরোধ এখন বরিশাল মহানগর ও জেলা বিএনপি থেকে শুরু করে বরিশালের ১০টি উপজেলা, সাতটি পৌরসভাসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ছড়িয়ে পড়েছে। বিরোধ এতোটাই প্রকট যে, অসংখ্য গ্রুপে বিভিক্ত বিএনপি দলীয় কর্মসূচিও পালন করে আলাদা আলাদা। আগামী ২৩ সেপ্টেম্বর বরিশালে রোড মার্চ কর্মসূচি নিয়ে সংঘর্ষের শঙ্কায় বিএনপির নেতাকর্মীরা। তাদের আশঙ্কা, দলীয় কোন্দলের কারণে কর্মসূচির মধ্যে সংঘর্ষে জড়াতে পারে কেন্দ্রীয় দুই নেতার অনুসারীরা। তবে রাজনৈতিক কর্মসূচির নামেবিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রীর অনন্য উদ্যোগ, একশ’ অর্থনৈতিক অঞ্চল বদলে দিচ্ছে দেশের অর্থনীতি
বাংলাদেশে গত ২৫ বছরে দারিদ্র্য কমেছে ৫০ শতাংশের বেশি। ২০২০ সালের মে মাসেরএশিয়া উন্নয়ন ব্যাংক-এডিবি তাদের এক প্রতিবেদনে দিচ্ছে এই তথ্য। এছাড়া ওই প্রতিবিদনে বলা হয়, গত দশ বছরে বাংলাদেশের মানুষের ক্রয় ক্ষমতা ছয় শতাংশের ওপরেই থাকছে। এর পরের বছরই দেশের মানুষের এমন অর্থৈনৈতিক সাফল্যে, মধ্যম আয়ের দেশের স্বীকৃতি পায় বাংলাদেশ। এই শুভক্ষণে ২০৪১ সালের মধ্যে বাংলাদেকে উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্য ঠিক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থনীতিবিদরা বলেন, এই সাফল্যের সিংহভাগ এসেছে শেখ হাসিনা সরকারের উৎপাদন এবং বিনিয়োগবান্ধব উদ্যোগের ফলে। তিনি পরিকল্পিত শিল্পায়নের মাধ্যমে দেশের অর্থনীতিকে এগিয়ে নিচ্ছেন। এইবিস্তারিত পড়ুন
কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে খাবার খেলেন এমপি শেখ তন্ময়
কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে দুপুরের খাবার খেলেন বাগেরহাট-২ আসনের এমপি, বঙ্গবন্ধু পরিবারের সদস্য শেখ সারহান নাসের তন্ময়। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাটের কচুয়া উপজেলা সদরের জামিয়া-ই-ফারুকীয়া মঈনুচ্ছুন্নাহ কওমী মাদ্রাসা ও এতিম খানায় এতিম শিশু ও মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে দুপুরের খাবার খান তিনি। এসময় এমপিকে কাছে পেয়ে অনেকটা আবেগ আপ্লুত হয়ে পড়ে এতিম শিশুরা। এমপির সাথে খাবার খেয়ে শিশুদের মাঝে উচ্ছ¡াস প্রকাশ করে। দুপুরের খাবারের পুর্বে মাদ্রাসা কর্তৃপক্ষের আয়োজনে মাদ্রাসার মোহতামীম আলহাজ্ব মাওলানা ইসমাইল হোসেন কাশেমীর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-২ আসনের সাংসদ শেখ তন্ময়। সভায় তিনি বলেন,বিস্তারিত পড়ুন
শেখ হাসিনা সেদিন সীমান্ত খুলে না দিলে কী হতো!
২০১৭ সালের ১২ সেপ্টেম্বরে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের দেখতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেইদিনের তার চোখে মুখে ছিলো এক অন্যরকম মায়া। ভাষাগত দুরত্বের পরেও মানুষকে কীভাবে কাছে টেনে নিতে হয় সেইদিন তা দেখিয়েছিলেন মানবিক প্রধানমন্ত্রী ও মমতাময়ী শেখ হাসিনা। গত ছয় বছর ধরে তার সরকার যেভাবে লক্ষ লক্ষ নারী শিশু রোহিঙ্গাকে আগলে রেখেছেন, বারবার একটা প্রশ্ন সামনে আসে- কী হতো সেদিন, যদি বাংলাদেশের সীমান্ত খুলে দেওয়া না হতো। রোহিঙ্গা নারীর বয়ানে শোনা যায়- চারপাশে ধোয়া। গুলি। একের পর এক গ্রাম পুড়িয়ে দেওয়া হয়েছে। যে যেভাবে পেরেছি, পালিয়ে এসেছি। আমরা নিঃস্ব। এইবিস্তারিত পড়ুন
জলবায়ু সংকট এড়াতে সৎ হতে হবে : প্রধানমন্ত্রী
আসন্ন সংকট এড়াতে বিশ্বের বৃহত্তর অর্থনীতির দেশগুলোর জলবায়ু পরিবর্তনের বিষয়ে সততা অবলম্বন করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আশা করি দেশগুলো এ বিষয়ে সৎ থাকবে এবং আসন্ন জলবায়ু সংকট এড়াতে ভূমিকা রাখবে। বুধবার জাতিসংঘ সদর দপ্তরে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ চেম্বারে ‘জলবায়ু ন্যায়বিচার প্রদান’ শীর্ষক জলবায়ু উচ্চাকাঙ্খা শীর্ষ সম্মেলনের অধিবেশনে তিনি এ কথা বলেন। খবর: বাসস। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের অভিজ্ঞতা বলছে, অভিযোজন ও আগাম সতর্কতায় বিনিয়োগ করা সঠিক ও অর্থপূর্ণ। আমরা আশা করি আমাদের উন্নয়ন সহযোগীরা জলবায়ু ন্যায়বিচার প্রদানের জন্য এই সুযোগগুলো কাজে লাগাবে। প্রধানমন্ত্রী জাতিসংঘেরবিস্তারিত পড়ুন
চৌকিদারের লাঠির আঘাতে কৃষক হাসপাতালে
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধে মানিক হালদার নামে এক কৃষকের মাথা ফাটিয়ে রক্তাক্ত করার অভিযোগ পাওয়া গেছে। আর ঘটনা ঘটিয়েছেন স্থানীয় চৌকিদার (গ্রাম পুলিশ) বিপুল হালদার। বুধবার বিকেলে জলাবাড়ী ইউনিয়নের কামারকাঠি গ্রামে চৌকিদার বিপুল হালদার ভাড়াটে সন্ত্রাসী নিয়ে এসে মানিকের বসতঘরে অতর্কিত হামলা চালায়। এসময় মানিক ঘর থেকে বের হয়ে বাধা দিলে বিপুলের লাঠির আঘাতে মাথা ফেটে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনার পরপর স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার নেছারাবাদ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। হাসপাতালে ভর্তি মানিক হালদার অভিযোগ করে বলেন, বিপুল হালদারবিস্তারিত পড়ুন
