প্রধান সূচি

Wednesday, September 20th, 2023

 

শেখ সারহান নাসের তন্ময় এমপিকে ফুলের শুভেচ্ছা

বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় গতকাল বুধবার পিরোজপুরে এলে পিরোজপুর সার্কিট হাউজে তাঁকে স্বাগত ও ফুলেল শুভেচ্ছা জানান পিরোজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রশাসক মো. মহিউদ্দিন মহারাজ।


ঘুষ নেওয়ার রেট নির্ধারণকারী নাজিরপুর এসিল্যান্ড সাময়িক বরখাস্ত

দলিলের নাম জারীতে (মিউটেশন) ঘুষ নেওয়ার রেট নির্ধারণ করে দেওয়া পিরোজপুরের নাজিরপুর উপজেলার সহকারী কমিশনার-ভূমি (এসিল্যান্ড) মো. মাসুদুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আব্দুস সবুর মন্ডল এ সংক্রান্ত আদেশে স্বাক্ষর করেছেন। আদাশে বলা হয় প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় তাকে দায়িত্ব থেকে বিরত রাখা উচিত বলে মনে করছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে বুধবার সকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কানিজ ফাতেমা স্বাক্ষরিত এক চিঠিতে এসিল্যান্ড মো. মাসুদুর রহমানকে ওএসডি করার কথা বলা হয়। তবে একটি সূত্র জানায়, পিরোজপুর জেলা প্রশাসকবিস্তারিত পড়ুন


১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি জানিয়েছেন, প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর ২০২৩ (২৭ আশ্বিন থেকে ১৭ কার্তিক ১৪৩০) পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে। এ সময় দেশব্যাপী ইলিশ পরিবহণ, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময়ও নিষিদ্ধ থাকবে এবং একইসাথে মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়ন করা হবে। ইলিশ আহরণ নিষিদ্ধ থাকাকালে ইলিশ আহরণে বিরত থাকা জেলেদের সরকার ভিজিএফ খাদ্য সহায়তা দেবে। বুধবার রাজধানীর মৎস্য ভবনে মৎস্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রধান প্রজনন মৌসুমে ইলিশ আহরণবিস্তারিত পড়ুন


পিরোজপুরের নাজিরপুর

ঘুষ নেওয়ার নির্দেশনা দেওয়া সেই এসিল্যান্ড ওএসডি

দলিলের নাম জারী (মিউটেশন) করার জন্য ঘুষের টাকা নেওয়ার পরিমান নির্ধারন করে দেওয়ার নির্দেশনা দেওয়া পিরোজপুরের নাজিরপুর উপজেলার সহকারী কমিশনার-ভূমি (এসিল্যান্ড) মো. মাসুদুর রহমানকে ওএসডি (অন সার্ভিস ডিউটি) করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কানিজ ফাতেমা স্বাক্ষরিত এক চিঠিতে তাকে (মাসুদুর রহমান) ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংযুক্ত করা হয়। পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি অডিও ভাইরাল হওয়ার ঘটনায় নাজিপুর এসিল্যান্ড মো. মাসুদুর রহমানকে ওএসডি করা হয়েছে। তার বিরুদ্ধে জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির কাজ চলমান আছে। উল্লেখ্য, নাজিরপুর উপজেলার ইউনিয়ন ভূমিবিস্তারিত পড়ুন


পদ্মা সেতুর আয় হাজার কোটি টাকা ছাড়াল

দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনের দ্বার পদ্মা সেতু উদ্বোধন হয়েছে প্রায় এক বছর তিন মাস আগে। এখন পর্যন্ত পদ্মা সেতু থেকে টোল আদায় হয়েছে এক হাজার কোটি টাকারও বেশি। সেতু কর্তৃপক্ষের হিসাব বলছে, প্রতিদিন গড়ে ১৫ হাজার যান চলাচল করে পদ্মা সেতু দিয়ে। আর তাতে প্রতিদিন গড়ে ২ কোটি ১৫ লাখ টাকার মতো টোল আদায় হয় পদ্মা সেতুর দুই প্রান্তের টোল প্লাজা থেকে। গত বছরের ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন ২৬ জুন পদ্মা সেতু জনসাধারণের চলাচলের জন্য খুলে দেওয়া হয়। ২০২২ সালের ২৬ জুনবিস্তারিত পড়ুন


জন্মাষ্টমীর শুভেচ্ছার আড়ালে তারেকের মুক্তিযোদ্ধা নিধনের ডাক !

পৃথিবী জুড়ে সনাতন ধর্মালম্বীরা গত ৬ সেপ্টেম্বর পালিত জন্মাষ্টমীর শুভেচ্ছা ১৯ সেপ্টেম্বর পেয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছ থেকে ! তবু তো পেয়েছে ! গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু ধর্মালম্বীদের সঙ্গে শুভেচ্ছা-বিনিময় করেন দলটির নেতারা। এ সময় অনুষ্ঠানে লন্ডন থেকে স্কাইপে যুক্ত ছিলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওই অনুষ্ঠানের ১৬ মিনিটের একটি ভিডিও ‘বিএনপি মিডিয়া সেল’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে দেখানো হচ্ছে। যার প্রায় ১৫ মিনিট জুড়েই তারেক রহমানের বক্তব্য। অথচ গত ১১ সেপ্টেম্বর হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে, অনলাইন প্ল্যাটফর্মে পলাতক তারেক রহমানের বক্তব্যবিস্তারিত পড়ুন


কমিউনিটি ক্লিনিকের জন্য সম্মাননা পেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্রাউন ইউনিভার্সিটি বিশেষ সম্মাননায় ভূষিত করেছে। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিক মডেল তৈরির জন্য জাতিসংঘ স্বীকৃতির পরিপ্রেক্ষিতে তাঁকে এই বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে প্রদত্ত প্রশংসাপত্রে বলা হয়েছে, “জাতিসংঘ কর্তৃক ‘শেখ হাসিনা উদ্যোগ’-এর সাম্প্রতিক স্বীকৃতির জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন।” এতে আরও বলা হয়, “কমিউনিটি-ভিত্তিক প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যার একটি সফল মডেল: প্রাথমিক স্বাস্থ্যসেবা, নারীর ক্ষমতায়ন, এবং কমিউনিটি সম্পৃক্ততা উন্নয়নের মাধ্যমে সর্বজনীন স্বাস্থ্য পরিধির জন্য একটি অংশগ্রহণমূলক এবং অন্তর্ভুক্তিমূলক পদ্ধতি।” ব্রাউন ইউনিভার্সিটির স্বাস্থ্য বিষয়ক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং ওয়ারেন অ্যালপার্ট মেডিকেল স্কুলেরবিস্তারিত পড়ুন


পররাষ্ট্রনীতির উৎকর্ষতার কাণ্ডারী শেখ হাসিনা

বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতির মৌলিক কথা- ‘সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়’ এবং ‘বন্ধুত্বপূর্ণ সহাবস্থান’ -এর ওপর ভিত্তি করেই বর্তমান বাংলাদেশের সব কূটনৈতিক প্রয়াস প্রবহমান। বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে কারামুক্ত হয়ে স্বদেশ প্রত্যাবর্তন করেন ১৯৭২ সালের ১০ জানুয়ারি। বুকের ভেতর পুঞ্জীভূত সব বেদনা, যন্ত্রণাকে শক্তি করে লাখো শহীদের রক্তে সিক্ত বাংলার মাটিতে দণ্ডায়মান থেকে স্বদেশিকতার সুদৃঢ় ব্রতে উজ্জীবিত সেই আত্মপ্রত্যয়ী ও দূরদৃষ্টিসম্পন্ন মহান নেতা, দেশ বিনির্মাণ করার অভীষ্ট লক্ষ্যে নেমে পড়লেন। দ্রুততম সময়ের মধ্যেই সমাপ্ত করলেন সংবিধান সৃজনের কাজটি। একই সাথে প্রণীত হলো বাংলাদেশের পররাষ্ট্রনীতি।বিস্তারিত পড়ুন


নির্বাচনকে সামনে রেখে ফের সক্রিয় হিযবুত তাহরীর

জাতীয় নির্বাচনে আর মাত্র তিন মাস বাকী। তার আগে বিরোধী দল সক্রিয় হয়েছে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে। কেবল বিরোধী দল না, দেশকে অস্থিতিশীল করতে সক্রিয় হচ্ছে বিভিন্ন নিষিদ্ধ সংগঠনও। তারই অংশ হিসেবে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর ডেকেছে অনলাইন সম্মেলন। প্রতিবছরই তারা এই আয়োজন করলেও এবারের অনলাইন সম্মেলনের টাইমিং ও উদ্দেশ্য প্রবলভাবে প্রকাশ পেয়েছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, নিষিদ্ধের এক যুগ পেরিয়ে গেলেও হিযবুত তাহরীরের দৃশ্যমান কর্মকাণ্ড নিরাপত্তার জন্য বড় হুমকি। আর পুলিশ বলছে, প্রচারণা থাকলেও বড় নাশকতার সক্ষমতা নেই জঙ্গি সংগঠনটির। ঢাকার বেশকিছু ব্যস্ততম এলাকায় নতুন করে প্রচারণায় নেমেছে নিষিদ্ধবিস্তারিত পড়ুন


করোনায় মোকাবেলায় সরকারের চেষ্টা ছিল সর্বাত্মক

করোনাকালের কথা নিশ্চয়ই মনে আছে। বেশিদিন আগের কথা নয়। ২০২০ সালের গোড়ার দিকে বিশ্বজুড়ে ভয়াবহ মহামারী লেগেছিল। ইউরোপের দেশে দেশে প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাচ্ছেন। ইউরোপ ছাড়িয়ে সেই মড়ক লেগে যায় মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের প্রায় প্রত্যেক দেশে। ২০১৯ সালে চীনের উহান প্রদেশ থেকে যে করোনার সূত্রপাত সেটি উহান ছাড়িয়ে চীনের ঘরে ঘরে পৌঁছে যায় দাবানলের মত। তারপর সুপারসনিক গতিতে বিশ্বকে শাসন করতে শুরু করে। মাত্র কয়েক মাসে লাখ লাখ মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে। সেই মহামারী বাংলাদেশেও আঘাত হানে। ২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী সনাক্ত হয়।বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial