Wednesday, August 30th, 2023
অক্টোবরে দেশের রেল নেটওয়ার্কে যুক্ত হচ্ছে মোংলা বন্দর
আগামী অক্টোবরের শেষ সপ্তাহে সারাদেশের রেল নেটওয়ার্কে যুক্ত হতে যাচ্ছে দ্বিতীয় বৃহত্তম সামুদ্রিক বন্দর মোংলা। রেললাইন উদ্বোধনের মধ্য দিয়েই দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনীতিতে রচিত হবে এক নতুন অধ্যায়। মোংলা-খুলনা রেলপথের ৯০ কিলোমিটারের মধ্যে ৮৭ কিলোমিটারের কাজ শেষ হয়েছে। বাকি আছে মাত্র ৩ কিলোমিটার। দক্ষিণাঞ্চলের মোংলা সমুদ্র বন্দর থেকে সরাসরি ট্রেন যাবে উত্তরাঞ্চলের জেলা পঞ্চগড়ে। মোংলা বন্দর দিয়ে রেলপথ চালু হওয়ার পর আরো গতিশীল হবে দেশের আমদানি-রপ্তানি। নতুন এই রেলপথটি আন্তর্জাতিক রেলপথ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। প্রকল্প সংশ্লিষ্টরা আরো জানান, রেলপথের ৯৮ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। বাকি মাত্রবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় ইয়াবাসহ যুবক আটক
পিরোজপুরের মঠবাড়িয়ায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ আবদুল্লাহ জমাদ্দার (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত আবদুল্লাহ পার্শ্ববর্তী ভান্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নের বোথলা গ্রামের জহিরুল ইসলাম কাজল জমাদ্দারের ছেলে। ডিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা বাজারের ইউনিয়ন পরিষদের সামনে নতুন স্টল ভবনের নিচ তলায় মাদক ক্রয়-বিক্রয় চলছিল। এমন সংবাদের ভিত্তিতে ডিবি দক্ষিণের একটি দল অভিযান চালিয়ে আবদুল্লাহ জমাদ্দারকে ৪০ পিস ইয়াবাসহ আটক করে। ডিবি দক্ষিণের ওসি মো. আসলাম উদ্দিন জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা দৌঁড়ে পালিয়ে যাওয়ার সময় আবদুল্লাহ নামের একজনকে আটকবিস্তারিত পড়ুন
