প্রধান সূচি

Saturday, June 10th, 2023

 

পৌরসভা নির্বাচন

ভান্ডারিয়ায় নৌকা পেলেন খশরু, মঠবাড়িয়ায় আফজাল

পৌরসভা নির্বাচন-২০২৩ এ পিরোজপুরের দুটি পৌরসভায় আগামী ১৭ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে। এরমধ্যে জেলার ভান্ডারিয়া পৌরসভা গঠনের ৮ বছর পর এই প্রথমবার ভান্ডারিয়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনে ভান্ডারিয়া পৌরসভায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক পেয়েছেন আওয়ামী লীগের ভান্ডারিয়া উপজেলা সভাপতি মো. ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার। অন্যদিক জেলার মঠবাড়িয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক পেয়েছেন আওয়ামী লীগ নেতা মো. আফজাল হোসেন। গত ৯ জুন স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড ও সংসদীয় মনোনয়ন বোর্ডের যৌথ সভায় পিরোজপুর জেলার ভান্ডারিয়া পৌরসভা ও মঠবাড়িয়া পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীর মনোনয়নবিস্তারিত পড়ুন


রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে মোংলা বন্দরে চীনের জাহাজ

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য আনা কয়লা নিয়ে মোংলা সমুদ্র বন্দরে পৌঁছেছে চীনা পতাকাবাহী জাহাজ এমভি জে হ্যায়। শনিবার ভোরে ২৬ হাজার ৬২০ মেট্রিক টন কয়লা নিয়ে বন্দরের পশুর নদের হাড়বাড়িয়া এলাকায় ভিড়েছে জাহাজটি। গত ২১ মে ইন্দোনেশিয়া থেকে কয়লা নিয়ে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে জাহাজটি। শনিবার সকাল থেকেই জাহাজ থেকে কয়লা খালাস করে লাইটার বা ছোট জাহাজে করে তাপবিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব জেটিতে নেওয়া শুরু হয়েছে। তারপর তা স্বয়ংক্রিয় পদ্ধতিতে সংরক্ষণ করা হচ্ছে কেন্দ্রটির সেডে/গোডাউনে। বিদেশী জাহাজ ‘জে হ্যায়’র স্থানীয় শিপিং এজেন্ট ‘টগি শিপিং এন্ড লজিস্টিক লিমিটেড’র খুলনার সহকারীবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে ইউপি উপ-নির্বাচনে নৌকা পেলেন ফারজানা আক্তার

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন ফারজানা আক্তার। শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে। নৌকার মনোনয়ন পাওয়া ফারজানা আক্তার গুয়ারেখা ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব সিকদারের জেষ্ঠ্য পুত্রবধূ ও ইঞ্জিনিয়ার পলাশ সিকাদের স্ত্রী। শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভায় ইউপি উপ-নির্বাচনে ফারজানা আক্তার এর নাম ঘোষণা হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial