Wednesday, April 26th, 2023
ভান্ডারিয়ায় আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
পিরোজপুরের ভান্ডারিয়ায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টি- জেপি (মঞ্জু) নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ৮ দিন পরে জাতীয় পার্টি (জেপি) কর্তৃক দায়েরকৃত মামলায় তেলিখালি ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ সহ-সভাপতি শামসুদ্দিন হাওলাদার, উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি তালুকদার এনামুল কবির টিপুসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩২ নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন ৫নং ধাওয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ। বুধবার বিকেল ৫ টায় উপজেলার ধাওয়া ইউনিয়নের সর্বস্তরের জনগনের আয়োজনে ধাওয়া বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, ধাওয়া ইউপি চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান টুলু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুরবিস্তারিত পড়ুন
পাইকগাছায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে
পাইকগাছায় বোরো মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে। ধান ও বিচুলীর দাম বেশী থাকায় কৃষকরা খুশি। উপজেলায় পুরাদমে বোরো ধান কর্তন চলছে। উঁচু ক্ষেতের বোরো ধান কর্তন শেষ হয়েছে। তবে নিচু ও মৎস্য লিজ ঘেরে বোরো ক্ষেতের ধান কাঁটা ও মাড়াই চলছে। আগামী ১০/১৫ দিনের মধ্যে পুরা জমির ধান কাটা সম্পন্ন হবে বলে কৃষকরা জানিয়েছে। আবহাওয়া জনিত কারণ ও মৎস্য লিজ ঘেরগুলোতে দেরিতে আমনের আবাদ করা হয়। সে জন্য বোরো ধান কাটাও দেরিতে শুরু হয়। নতুন বোরো ধান আশানারূপ দামে বিক্রি হচ্ছে। নতুন বোরো ধান মন প্রতি এক হাজার ৫ শতবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় যুবলীগ নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়ায় জেলা যুবলীগ সাধারণ সম্পাদকের ক্ষোভ ও নিন্দা প্রকাশ
পিরোজপুরের ভান্ডারিয়ায় যুবলীগ নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়ায় ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন পিরোজপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী। আজ বুধবার তিনি এক বিবৃতিতে ক্ষোভ ও নিন্দা জানিয়ে বলেন, পিরোজপুরের ভান্ডারিয়ায় জাতীয় পার্টি-জেপি (মঞ্জু) নেতাকর্মী কর্তৃক গত ১৭ এপ্রিল রাতে ভান্ডারিয়ায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর এবং আওয়ামী লীগ-যুবলীগ নেতাকর্মীদের উপর হামলা চালানো হয়েছে। এ ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টায় পরবর্তীতে উল্টোভাবে ঘটনার ৮ দিন পর গত ২০ এপ্রিল ভান্ডারিয়া থানায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের আসামীবিস্তারিত পড়ুন
