প্রধান সূচি

Tuesday, April 18th, 2023

 

ভান্ডারিয়ায় আওয়ামী লীগ-জাতীয় পার্টি (মঞ্জু) সংঘর্ষ

উপজেলা সদরে র‌্যাব, পুলিশ মোতায়েন ॥ ঈদের পরে আওয়ামী লীগের কর্মসূচি

পিরোজপুরের ভান্ডারিয়ায় আওয়ামী লীগ ও জাতীয়পার্টি-জেপি (মঞ্জু) নেতা-কর্মীদের মধ্যে সোমবার রাতে সংঘর্ষে আওয়ামী লীগ অফিস, গাড়ী, দোকান ভাংচুর, মোটর সাইকেলে অগ্নি সংযোগ ঘটনার পরে উপজেলা সদরে র‌্যাব ও অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া উপজেলার বিভিন্ন স্থানে পুলিশি টহল জোড়দার করা হয়েছে। উপজেলা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। এদিকে, জেপির হামলা ও ভাংচুরের ঘটনায় উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ মঙ্গলবার সকালে পৌর শহরের রিজার্ভ পুকুর পাড়স্থ দলীয় কার্যালয়ে জরুরি বৈঠক করেন। বৈঠক শেষে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও ভান্ডারিয়া পৌরসভার প্রশাসক ফাইজুর রশিদ খসরু জোমাদ্দার জানান, ভান্ডারিয়া একটি নিন্দনীয় ঘটনা ঘটেছে।বিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় জাতীয় পার্টি (মঞ্জু) তান্ডব

আওয়ামী লীগ কার্যালয়, উপজেলা আওয়ামী লীগের সম্পাদকের বাড়িতে হামলা : বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর ॥ আহত-২৫

পিরোজপুরের ভান্ডারিয়ায় জাতীয় পার্টি-জেপি (মঞ্জু) সমর্থকরা তান্ডব চালিয়ে আওয়ামী লীগ কার্যালয়, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলামের বাড়ি ও ব্যবসায়ীক অফিসে হামলা করে ভাংচুর করেছে। তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিও ভাংচুর করে। এসময় ৩টি মোটর সাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। সোমবার রাতে জেলার ভান্ডারিয়া উপজেলা সদরে এ ঘটনা ঘটে। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি (জেপি) নেতা-কর্মীদের সংঘর্ষে সাংবাদিকসহ উভয় পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মাকিরুল ইসলাম ও ডা. রেজাউরবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial