প্রধান সূচি

Saturday, April 8th, 2023

 

কাউখালীতে স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করায় অটোরিক্সা চালকের কারাদন্ড

পিরোজপুরের কাউখালীতে স্কুলে যাওয়ার পথে এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় মো. জাকির হোসেন (৪৫) নামের এক অটোরিক্সা চালককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত জাকির একই উপজেলার দাশেরকাঠী গ্রামের মৃত মোসলেম আলীর ছেলে। জানা গেছে, কাউখালী মানিক মিঞা কিন্ডারগাটেনের ৩য় শ্রেনীর ছাত্রী স্কুলে যাবার পথে প্রতিদিনই অটোরিক্সা চালক জাকির উত্ত্যক্ত করত। শনিবার সকাল ১০টার দিকে কলেজ রোডস্থ বাসা থেকে ছাত্রী বের হলে রিক্সাচালক তাকে উত্ত্যক্ত করলে মেয়েটির চিৎকারে স্থানীয়রা জাকিরকে আটক করে পুলিশকে খরর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করে। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারকবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial