Sunday, March 26th, 2023
পিরোজপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পিরোজপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। রবিবার ভোর ৬টায় শহরের ভাগীরথি চত্বরে শহীদ স্মৃতি স্তম্ভে পুস্পার্ঘ অর্পণ করা হয়। পিরোজপুর জেলা প্রশাসক মো. জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপরে মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, বিএনপি, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন, পিরোজপুর পৌরসভা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শহীদ স্মৃতি স্তম্ভে পুস্পার্ঘ অর্পন করে। জেলা স্টেডিয়ামে সকাল ৮টায় আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান ও পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান জাতীয় পতাকা উত্তোলন করেন। এছাড়া স্বাধীনতা দিবস উপলক্ষেবিস্তারিত পড়ুন
আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস
আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তির দিন আজ। বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। ১৯৭১ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছিলেন দেশবাসীকে। সেই ঘোষণার আলোকেই মরণপণ লড়াই এবং রক্তসমুদ্র পাড়ি দিয়ে বীর বাঙালি জাতি ছিনিয়ে আনে জাতীয় ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা। সুদীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দুইশ’ বছরের ব্রিটিশ-বেনিয়া শাসনের অবসানের পর দীর্ঘ বছর ধরে চলে বিজাতীয় ভাষাভাষী গোষ্ঠীর শাসন-শোষণ ও আগ্রাসন। ৪৭-এর দেশভাগের পর পাকিস্তানি শাসকদের নানা কর্মকান্ডের বিরুদ্ধেবিস্তারিত পড়ুন
