Wednesday, March 8th, 2023
মঠবাড়িয়ায় অবৈধ ইট পাঁজার ছড়াছড়ি
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বিভিন্ন এলাকায় রয়েছে অবৈধ ইট পাঁজার (ইট ভাটা) ছড়াছড়ি। সরকারি আইন অমান্য করে স্থানীয় প্রশাসনের নাকের ডগায় ইট পাঁজার মালিকরা মঠবাড়িয়া উপজেলার এলাকায় ফসলী জমি নষ্ট করে লোকালয়ে, শিক্ষা প্রতিষ্ঠানের কাছে, সরকারি গুরুত্বপূর্ণ রাস্তার পাশ থেকে মাটি কেঁটে অবৈধভাবে কাঠ পুড়িয়ে এসব ইট পাঁজা স্থাপন করেছে। গুঞ্জন রয়েছে বিভিন্ন সরকারি অফিস ম্যানেজ করে প্রতি বছর উৎকোচ দিয়ে চালিয়ে আসছে এসব অবৈধ ইট পাঁজার কার্যক্রম। স্থানীয়দের দাবী স্থানীয় প্রশাসন ম্যানেজ হয়ে এ সকল অবৈধ কার্যক্রম দেখেও না দেখার ভান করেন। তারা প্রশ্ন রেখে ক্ষোভের সাথে বলেন- স্থানীয় প্রশাসনবিস্তারিত পড়ুন
পিরোজপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত
‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ প্রতিপাদ্যে পিরোজপুরে নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। বুধবার দুপুরে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ-মিজান স্মৃতি সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মনিরা পারভীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকি, সদর উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম জাহান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালকবিস্তারিত পড়ুন
বাগেরহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত
‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ এই প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে আন্তর্জাতিক নারী দিবস-২০২৩ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার ১১টায় বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যান থেকে একটি র্যালী বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে র্যালীটি পুনরায় স্বাধীনতা উদ্যানের সামনে এসে শেষ হয়। বাগেরহাট জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত র্যালীতে জাতীয় মহিলা সংস্থা, সুপ্তি মহিলা উন্নয়ন সংস্থা, উদয়ন বাংলাদেশ, বাধাবন সংঘ, অপরাজিতা নেটওয়ার্ক, রুরাল রিকনষ্ট্রাকশন ফাউন্ডেশন, নির্মান সমাজ উন্নয়ন সংস্থা, কর্মজীবী নারীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ সহস্রাধিক নারী অংশগ্রহন করেন। এসময় তারা সকল প্রকার নারীবিস্তারিত পড়ুন
