Tuesday, January 31st, 2023
বাগেরহাটে সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধে সেমিনার
বাগেরহাটে ‘উগ্রবাদ প্রতিরোধে ছাত্র, গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বাগেরহাট নতুন পুলিশ লাইন্স কার্যালয়ে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট পুলিশ সুপার কে. এম. আরিফুল হক পিপিএম। বাগেরহাট অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সাইদ নাসিরুল্লাহ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, (সদর সার্কেল) মাহামুদ হাসান, খানজাহান আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ খোন্দকার আছিফ উদ্দিন রাখি, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা, সাধারণ সম্পাদক আলহাজ্ব তালুকদার আব্দুলবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় জাতীয় শ্রমিক লীগের দ্বি-বাষিক সম্মেলন অনুষ্ঠিত
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ৭নং বেতমোর রাজপাড়া ইউনিয়নের জাতীয় শ্রমিক লীগের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য তাজউদ্দিন আহম্মেদ। সোমবার রাতে ইউনিয়ন শ্রমিক লীগ কালিরহাট বাজারে আলোচনা সভার আয়োজন করেন। আলোচনা সভায় স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. মজিবর রহমানের সভাপতিত্বে ও সাবেক ছাত্রলীগ নেতা নাসির উদ্দিন মুন্সীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আফজাল হোসেন ফকির, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নেতা ইমাম হোসেন, সাধারণ সম্পাদক হারুণ কাজী, উপজেলা যুবলীগ সহ-সভাপতি আরিফুলবিস্তারিত পড়ুন
