Monday, December 12th, 2022
১০ দিনের কোন আসামী সনাক্ত হয়নি
মঠবাড়িয়ায় কেন্দ্রীয় যুবলীগ নেতার বাড়ি ডাকাতির ঘটনায় পুলিশ সুপারের ঘটনাস্থল পরিদর্শন
কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও জেলা আওয়ামী লীগ সদস্য তাজউদ্দিন আহম্মেদের গ্রামের বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি সংগঠিত হবার ঘটনায় স্বরাস্ট্র মন্ত্রীর নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পিরোজপুরের পুলিশ সুপার। সোমবার দুপুরের পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান মঠবাড়িয়ার উত্তর মিঠাখালীর ওই বাড়ি পরিদর্শন করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মোহাম্মদ ইব্রাহীম, মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার, ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ, ওসি (অপারেশন) আব্দুল হালিম, ওসি (ডিবি) আসলাম উদ্দিন, ইনেসপেক্টর মাহফুজুর রহমান, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মিরা উপস্থিত ছিলেন। জানা গেছে, গত ২ ডিসেম্বর রাতে বিশ^কাপ ফুটবল খেলা দেখেবিস্তারিত পড়ুন
কাউখালীতে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন
পিরোজপুরের কাউখালীতে নানা কর্মসূচির মধ্যে দিয়ে ‘প্রগতিশীল প্রযুক্তি, অন্তর্ভুক্তিমূলক উন্নতি’ এ প্রতিপাদ্য নিয়ে ‘জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস’ উদযাপিত হয়েছে। সোমবার সকালে কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে শহরের একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালীতে জনপ্রতিনিধিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রিপন চন্দ্র ভদ্র, উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুল হাকিম, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হান্নান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মহসিন কবির,বিস্তারিত পড়ুন
