প্রধান সূচি

কাউখালীতে মহিলা পরিষদ পরিদর্শনে সুইডিশ প্রতিনিধি দল

পিরোজপুরের কাউখালীতে মহিলা পরিষদ পরিদর্শন করেছেন সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি (সিডা)’র হেড কোয়ার্টারের সিনিয়র জেন্ডার উপদেষ্টা সোফিয়া ওরেব্রিনক।
বৃহস্পতিবার দুপুরে সোফিয়া ওরেব্রিনক কাউখালী মহিলা পরিষদের তৃনমুল পর্যায়ে বিভিন্ন কাজ পরিদর্শন করেন ও কর্মসূচি সম্পর্কে অবগত হন।
এর আগে সকালে কাউখালী উপজেলা পরিষদ সভা কক্ষে মহিলা পরিষদ আয়োজিত নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা, সুইডেন দূতাবাসের সিনিয়র প্রোগাম অফিসার রেহেনা খান, মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডা. মালেকা বানু। বক্তব্য রাখেন, মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক দিল আফরোজ বেগম, প্রকল্প কর্মকতা লিলি আরা পারভিন অতশি, কাউখালী মহিলা পরিষদের সভাপতি সুনন্দা সমদ্দার, এডভোকেট পরিতোষ সমদ্দার, এলিজা সাঈদ, শাহিদা হক প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial