প্রধান সূচি

কাউখালীতে টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ এর প্রভাবে পিরোজপুরের কাউখালীতে তিন দিন ধরে টানা ভারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। টানা বৃষ্টি ও জোয়ারে মঙ্গলবার উপজেলার নিম্নাঞ্চলের প্রায় ৩৫টি গ্রামের বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠানের মাঠসহ ক্লাস রুম জোয়ারের পানিতে তলিয়ে গেছে।

কাউখালী দক্ষিন বাজার, স্টীমার ঘাট, কাউখালী-আমরাজুড়ি ফেরিঘাট সড়ক, কেউন্দিয়া-দাশেরকাঠী সড়ক, কলেজ এবং উত্তর বাজার এলাকার নিচু সড়কের ড্রেন জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। একদিকে একটানা বৃষ্টি আবার জোয়ারের পানির চাপ বেড়ে যাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

মঙ্গলবার কাউখালীর নদ-নদীর জোয়ারের পানি বিপৎসীমার ২০ থেকে ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। কাউখালীর আমরাজুড়ি ফেরিঘাট এবং কাউখালী-সোনাকুর ফেরীর গ্যাংওয়ে জোয়ারের পানিতে তলিয়ে যাওয়ায় যানবাহন পারাপারে ভোগান্তিতে পড়তে হয়। জোয়ার এবং বৃৃষ্টির পানিতে তলিয়ে গেছে কাউখালী উপজেলার ৫টি ইউনিয়নের ২০ থেকে ২৫টি  বিদ্যালয়সহ  নিচু সড়ক।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial