Wednesday, September 7th, 2022
কিশোর হত্যার অভিযোগে দুই ভাইয়ের যাবজ্জীবন কারাদন্ড
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় রফিকুল ইসলাম (১৩) নামের এক কিশোরকে হত্যার অভিযোগে দুই ভাইয়ের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। আজ বুধবার দুপুরে পিরোজপুরের অতিরিক্ত দায়রা জজ এস এম নূরুল ইসলাম এই আদেশ দেন। এ সময় আদালতের বিচারক আদেশে আসামীদের ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলো- পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার দক্ষিণ কলারন গ্রামের মো. ফজলুল হকের ছেলে আবুল কালাম কালু (৩৩) ও মো. হারুন (৩৫) । রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি মো. জহুরুল ইসলাম জানান, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার মো. হালিমের কিশোর ছেলে রফিকুল ইসলাম তার মাবিস্তারিত পড়ুন
