Thursday, August 4th, 2022
গ্রাম পুলিশের নেতৃত্বে রিক্সাচালককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন : হাসপাতালে ভর্তি
পিরোজপুরের ইন্দুরকানীতে দফাদার (গ্রাম পুলিশ) মো. বেলায়েত হোসেনের বিরুদ্ধে আকাব্বার হোসেন নামে এক রিক্সাচালককে ডেকে নিয়ে পিটিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে উপজেলার গাবগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। আহত রিক্সাচালককে স্থানীয় ইউপি সদস্য ও তার স্বজনেরা রাতেই উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বৃহস্পতিবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গেছে, উপজেলার গাবগাছিয়া গ্রামের হতদরিদ্য রিক্সাচালক আকাব্বার আলী সারাদিন রিক্সা চালিয়ে রাতে বিলে মাছ ধরতে যায়। এসময় স্থানীয় দফাদার (গ্রাম পুলিশ) মো. বেলায়েত হোসেন দূর থেকে লাইটের আলোবিস্তারিত পড়ুন
