প্রধান সূচি

Monday, May 2nd, 2022

 

চাঁদ দেখা গেছে, কাল ঈদ

দেশের আকাশে সোমবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল মঙ্গলবার (৩ মে) মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপন করা হবে। বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। করোনাভাইরাস মহামারির কারণে দুই বছর ঈদ কেটেছে বিধিনিষেধের মধ্যে। করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি উন্নীত হওয়ায় গত ২২ ফেব্রুয়ারি থেকে উঠে যায় বিধিনিষেধ, স্বাভাবিক হয়ে যায় সবকিছু। ২ বছর পর এবারই স্বাভাবিক পরিস্থিতিতে আসে রমজান মাস।


মঠবাড়িয়া, নাজিরপুর ও কাউখালীর ৮ গ্রামের ৬ শতাধিক পরিবারের আজ ঈদ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের ছয় গ্রামের সাড়ে চারশত, নাজিরপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের প্রায় একশত ও কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের বেলতলা গ্রামের প্রায় ৫০টি পরিবার আজ ঈদ-উল-ফিতর উদ্যাপন করছে। সোমবার সকাল ১০টায় মঠবাড়িয়া উপজেলার শাপলেজা ইউনিয়নের ভাইজোড়া গ্রামের খোন্দকার বাড়িতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। কচুবাড়ীয়া গ্রামের ফরহাদ মেম্বরের বাড়িতে সকাল সাড়ে ৯টায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। সাপলেজা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো. মিরাজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যদিকে নাজিরপুর উপজেলার রঘুনাথপুর গ্রাম ও আশেপাশের প্রায় একশত পরিবারের শতাধিক নারী পুরুষ রঘুনাথপুর আল আমীন জামে মসজিদে সকাল ৯টায় ঈদের নামাজ আদায় করেছেনবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial