প্রধান সূচি

Tuesday, March 1st, 2022

 

পিরোজপুরে ২৬ শহীদ পরিবারকে সম্মাননা

কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের দেশপ্রেম ও আত্মত্যাগের স্বীকৃতি স্বরূপ পিরোজপুরে ২৬ পুলিশ পরিবারকে সম্মাননা প্রদান করা হয়েছে। পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে তাদের এ সম্মাননা দেওয়া হয়। মঙ্গলবার জেলা পুলিশের আয়োজনে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মো. নাজিমুল হক। অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন (পিপিএম, সেবা) এর সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিবিআই পুলিশ সুপারবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial