প্রধান সূচি

Sunday, October 3rd, 2021

 

দুই বছর ধরে জুলে রাস্তার কাজ ॥ ভোগান্তিতে কয়েক হাজার মানুষ

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় দুই বছরেও শেষ হয়নি সড়ক বিভাগের ‘স্বরূপকাঠি-কৃত্তিপাশা’ সড়কের ৪ কিলোমিটার সড়ক নির্মানের কাজ। সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের কথা অনুযায়ী ২০১৯ সালে রাস্তার কার্যাদেশ পায় তারা। আদেশে ২০২০ সালের জুনের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও এখনো তা শেষ করতে পারেনি সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান। তাই কাজ শেষ হওয়া নিয়ে শংকায় রয়েছেন এলাকাবাসি। রাস্তাটির কাজ ফেলে রাখায় ওই অঞ্চলের ব্যবসা-বাণিজ্যসহ চরম ক্ষতিগ্রস্থ হচ্ছে রাস্তায় চলাচলকারী যানবাহন ও লোকজন। শুকনো মৌসুুমে রাস্তার ধুুুলোবালিতে একাকার হয়ে যাচ্ছে এলাকার ঘরবাড়ি ও পথচারিরা। সব মিলিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে ওই এলাকার কয়েক হাজার মানুষকে।বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial