প্রধান সূচি

Sunday, September 12th, 2021

 

শরিয়তসম্মত বিনিয়োগের নামে এহসান গ্রুপের প্রতারণা

ধর্মপ্রাণ মানুষকে ফাঁদে ফেলতে ওয়াজ মাহফিল ও আলেমদের ব্যবহার করতেন মাওলানা রাগীব

শরিয়তসম্মত সুদবিহীন বিনিয়োগে উচ্চ মুনাফা দেওয়ার নামে প্রতারণা ও জালিয়াতিতে অভিনব পন্থা বেছে নিয়েছিলেন এহসান গ্রুপের চেয়ারম্যান মুফতি মাওলানা রাগীব আহসান। দেশ-বিদেশের আলেমদের দিয়ে তার প্রতিষ্ঠানের নামে ওয়াজের আড়ালে প্রচারণা চালাতেন তিনি। দুই দফায় তিনি সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আলেম এনে এহসান গ্রুপের পক্ষে প্রচারণা চালান। এছাড়া দেশের পরিচিত বেশ কয়েকজন ইসলামী বক্তাও ওয়াজের নামে এহসান গ্রুপের প্রচারণায় অংশ নেন। ধর্মকে ব্যবহার করে এভাবেই তিনি সাধারণ মানুষকে আকৃষ্ট করে বিপুল অর্থ হাতিয়ে নেন। গ্রেপ্তারের পর র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাগীব আহসান এসব তথ্য জানিয়েছেন। গত বৃহস্পতিবার রাজধানীর তোপখানা এলাকাবিস্তারিত পড়ুন


নাজিরপুরে আ’লীগ নেতার দখল করা অবৈধ স্থাপনা উচ্ছেদ

পিরোজপুরের নাজিরপুরে উপজেলা সদরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোশারেফ হোসেন খানের দখলে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে প্রশাসন। রবিবার দিনব্যাপী জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. খায়রুল ইসলামের নেতৃত্বে ওই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা ভূমি অফিস সূত্র জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং নাজিরপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন খান উপজেলা সদরের হাসপাতাল সংলগ্ন পিরোজপুর-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশের অর্ধ একর সরকারী জমি (৫০ শতাংশ) গত প্রায় ৩০ বছর ধরে অবৈধ ভাবে দখল করে মার্কেট নির্মান তৈরী করে ভাড়া দিয়ে আসছেন। সম্প্রতি ওই জমি সরকারী উন্নয়নমূলকবিস্তারিত পড়ুন


হাওর অঞ্চলের মৎস্যসম্পদ উন্নয়নে ব্যাপক পরিকল্পনা নেওয়া হয়েছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

হাওর অঞ্চলের মৎস্যসম্পদ উন্নয়নে ব্যাপক পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ও পিরোজপুর-১ আসনের এমপি শ ম রেজাউল করিম। রবিবার কিশোরগঞ্জ জেলার মিঠামইন হাওরে দেশীয় মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা জানান। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এ অনুষ্ঠান আয়োজন করে। এ সময় মন্ত্রী বলেন, হাওর অঞ্চলকে উন্নত-সমৃদ্ধ করার জন্য যা কিছু প্রয়োজন তা বর্তমান সরকার করবে। প্রাকৃতিক পরিবেশ স্বাভাবিক রেখে হাওর অঞ্চল কিভাবে উন্নত করা যায় এ লক্ষ্যে একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশেষ করে হাওর অঞ্চলের মৎস্যসম্পদ কিভাবে বৃদ্ধিবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial