Saturday, September 11th, 2021
উন্নয়নের বিস্ময় রাষ্ট্র সৃষ্টির কারিগর শেখ হাসিনা : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, বিশ্বব্রহ্মান্ডে উন্নয়নের বিস্ময় রাষ্ট্র সৃষ্টির কারিগর শেখ হাসিনা। তিনি আমাদের জন্য আশীর্বাদ। করোনাসহ সব প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় গোটা জাতির জন্য তিনি মহামানবীরূপে আবির্ভূত। মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ বিনির্মাণের দুঃসাহসী অভিযাত্রায় আন্দোলনের অগ্নি মশালের নাম শেখ হাসিনা। শনিবার সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) কর্তৃক শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের অনুকূলে জমি হস্তান্তরের সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে যে প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানবিস্তারিত পড়ুন
কাউখালীতে বীর মুক্তিযোদ্ধাদের সাথে জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজের মতবিনিময় সভা
পিরোজপুরের কাউখালী উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা করেছেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ। শনিবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে মুক্তিযোদ্ধা সংসদ কাউখালী কমান্ডের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা কমান্ডার (ভারপ্রাপ্ত) মোছা. খালেদা খাতুন রেখার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ। বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এ. কে. এম আব্দুস শহীদ, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তালুকদার মো. দেলোয়ার হোসেন, সাবেক ডেপুটি কমান্ডার বীরবিস্তারিত পড়ুন
পিরোজপুরে এহসান গ্রুপের কাছে পাওনা টাকা ফিরে পেতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
পিরোজপুরের মাল্টিপারপাস কোম্পানি এহসান গ্রুপের কাছে পাওনা টাকা ফিরে পেতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ভুক্তভোগী গ্রাহক ও প্রতিষ্ঠানে কর্মরত মাঠকর্মীরা। আজ শনিবার সকাল ১০টায় শহরের বাইপাস সড়কে এহসান গ্রুপের কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে কয়েক’শ গ্রাহক ও মাঠ কর্মী। মানববন্ধনে বক্তব্য রাখেন, গ্রাহক ও মাঠ কর্মী মাওলানা রফিকুল ইসলাম, গ্রাহক হাফেজ মাওলানা মো. নাসির উদ্দিন, মাওলানা মো. জাকির হোসেন, মাওলানা হারুন অর রশিদসহ অনেকে। ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তরা বলেন, মাল্টিপারপাস কোম্পানি এহসান গ্রুপের পরিচালক মুফতী মাওলানা রাগীব আহসান ধর্মীয় অনুভুতিকে তাজে লাগিয়ে হাজার হাজার কোটি টাকা গ্রাহকদের থেকেবিস্তারিত পড়ুন
