Tuesday, August 31st, 2021
মঠবাড়িয়া হাসপাতালে ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগ এ্যালামনাই এসোসিয়েশনের অক্সিজেন প্রদান
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা আক্রান্ত রোগিদের বিনামূল্যে অক্সিজেন সেবার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগ (১৯৭৯-৮৩) এ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে ও মঠবাড়িয়া কল্যাণ সমিতি-ঢাকার সমন্বয়ে অক্সিজেন সিলিন্ডার ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী হাসানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন, রেলপথ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. মোফাজ্জেল হোসেন, মঠবাড়িয়া কল্যাণ সমিতির সভাপতি ও সাবেক পল্লী উন্নয়ন বোর্ডের সাবেক মহা পরিচালক মো. গিয়াস উদ্দিন আহম্মেদ, বঙ্গবন্ধু মেডিকেল কলেজের সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান ডা. আইউব আলী, কল্যাণ সমিতিরবিস্তারিত পড়ুন
এনজিওর মামলায় গ্রেফতার মা : সন্তানদের খাবার দিল পুলিশ
পিরোজপুরের মঠবাড়িয়ায় মরিয়ম বেগম (৩৮) নামের এক আসামিকে গ্রেফতারের পর তার বাড়িতে খাদ্য সহায়তা নিয়ে হাজির হয়েছেন মঠবাড়িয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাহিদুল ইসলাম। মঙ্গলবার দুপুরে তিনি মরিয়মের অসহায় সন্তানদের খাদ্য সহায়তা দেন। গ্রেফতার মরিয়ম উপজেলার পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের জাকির হোসেনের স্ত্রী। জানা গেছে, জাকির হোসেন ব্যবসার জন্য স্ত্রীকে জামিনদার করে মঠবাড়িয়া ব্র্যাক ব্যাংক থেকে ২০ লাখ টাকা ঋণ নিয়েছিলেন। বিভিন্ন বেসরকারি সংস্থা (এনজিও) থেকে আরও ৩০ লাখ টাকা ঋণ উত্তোলন করেন জাকির। এর মধ্যে গোপনে বিক্রি করে দেন সব জমিজমা। ২০১৫ সালে দ্বিতীয় বিয়ে করে মঠবাড়িয়া থেকে পালিয়েবিস্তারিত পড়ুন
শেখ হাসিনা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, শেখ হাসিনা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। রাষ্ট্রের সকলেই সমান সুযোগ লাভ করবেন এট শেখ হাসিনা প্রতিষ্ঠা করেছেন। ধর্মের ভিত্তিতে কাউকে অধিক সুযোগ-সুবিধা দেওয়া বা বঞ্চিত করা হবে না। শেখ হাসিনা বাংলাদেশে সকল ধর্ম, সকল শ্রেণি, সকল বর্ণের মানুষের জন্য সমান রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করেছেন। তিনি মনে করেন এটা বাঙালিদের রাষ্ট্র। রাষ্ট্রীয়ভাবে সবাই সমঅধিকার সম্পন্ন নাগরিক হিসেবে তার অধিকার ভোগ করবেন। আমরা চাই বাংলাদেশ হোক হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলের জন্য শান্তির ও নিরাপদ আশ্রয়স্থল। আজ মঙ্গলবার পিরোজপুর সদর উপজেলাবিস্তারিত পড়ুন
এক কাঠি আমন ধানের বীজ ১০ হাজার টাকা !
আউশ ধানের মৌসুম শেষে এখন পুরোদমে চলছে আমন ধান চাষের মৌসুম। আর এ চাষ চলবে পুরো ভাদ্র মাস পর্যন্ত। তবে স্থান ভেদে আশ্বিন মাসের প্রথম দিকও অনেক কৃষকের লাগতে পারে বলে ধারণা করছেন অনেক কৃষক। আমন ধান চাষের ভর মৌসুম চললেও ধান বীজ নিয়ে কৃষকরা আছেন মহাদু:চিন্তায়। ধান বীজের রয়েছে সংকট। তাই দামও বেশ চড়া। পিরোজপুরের ভান্ডারিয়ায় এক কাঠী আমন ধানের বীজের মূল্য ১০ হাজার টাকায় কিনে নিচ্ছে পার্শবর্তী মঠবাড়িয়া, আমুয়াসহ দক্ষিণের বিভিন্ন উপজেলার কৃষক। সোমবার রাতে ভান্ডারিয়া-মঠবাড়িয়া সড়কের বটতলা নামক স্থানে সড়ক পথে ইঞ্জিন চালিত দুটি টমটমে করে ভান্ডারিয়াবিস্তারিত পড়ুন
বাগেরহাটে মোড়েলগঞ্জে অধিকাংশ সৌর বিদ্যুতের সড়ক বাতি জ্বলে না
বিদ্যুতের উপর চাপ কমাতে বাগেরহাটের মোড়েলগঞ্জের প্রত্যন্ত গ্রামের গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা সোলার প্যানেল ল্যাম্প পোস্টের বাতিগুলো অধিকাংশ এখন অকেজো অবস্থায় পড়ে রয়েছে। সড়ক বাতিগুলো না জ্বলায় সরকারের সুফল থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা। সরকারের কোটি কোটি টাকা জলে গেছে বলে মনে করছেন স্থানীয় লোকজন। সরকারি বরাদ্দের কোটি কোটি টাকার কাজ দায়সারা ভাবে করার কারণেই সড়ক বাতিগুলোর এ বেহাল অবস্থা হয়েছে বলে সাধারণ লোকজনের অভিযোগ। এদিকে, মেরামতের জন্য ৩ বছরের মেয়াদ থাকলেও হদিস মিলছেনা ঠিকাদার প্রতিষ্ঠানের। খোঁজ নিয়ে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে ঘরে ঘরে বিদ্যুৎ ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যেবিস্তারিত পড়ুন
পিরোজপুরে কোভিড-১৯ বিস্তার রোধে “নো মাস্ক, নো সার্ভিস” প্রচার সংক্রান্ত কর্মশালা
“মাস্ক আমার, সুরক্ষা সবার” শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরে কোভিড-১৯ বিস্তার রোধে সচেতনতা কার্যক্রম বৃদ্ধি এবং “ নো মাস্ক, নো সার্ভিস’ ‘মাস্ক পরুন, সেবা নিন” ক্যাম্পেইনসমূহ প্রচার সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে এ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন। কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনিরা পারভীনের উপস্থানায় বক্তব্য রাখেন পিরোজপুর প্রেসক্লাবের আহবায়ক গৌতম নারায়ন রায় চৌধুরী, বিটিভি জেলা প্রতিনিধি এস এম পারেভজ, শংকরপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফাজ্জল হোসেন মল্লিক স্বপন সহ মসিজদের ইমাম,বিস্তারিত পড়ুন
