শেখ হাসিনা দেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় বদ্ধ পরিকর। বৈষ্যিক মহামারী করোনার কারণে যখন বিশে^র সর্বত্রই উন্নয়ন কার্যক্রম স্থবির হয়ে গেছে, তখন আমাদের নেত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একের পর এক উন্নয়ন কার্যক্রম করে যাচ্ছেন। শেখ হাসিনা তলাবিহীন ঝুড়ি থেকে দেশকে আজ উন্নয়নের মহাসড়কে ধাবিত করেছেন। গোটা বিশ^ অবাক হয়ে তাকিয়ে আছে বাংলাদেশের দিকে। আজ আমরা বিদেশী রাষ্ট্রকে ঋন দিতে শুরু করেছি। ভূমিহীন গৃহহীনদের ঘর দিয়ে প্রধানমন্ত্রী মানুষের আরো একটি মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করেছেন। অদূর ভবিষ্যতে আমরা দেশের সব অভাব অভিযোগ দূর করতে সক্ষম হবো ইনশাল্লাহ।
আজ রবিবার পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় পিরোজপুর জেলা পরিষদের চার তলা বিশিষ্ট আধুনিক ডাকবাংলো নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে এক সূধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, মানুষের ৫টি মৌলিক অধিকার প্রতিষ্ঠা করাই বর্তমান সরকারের সরকারের মূল লক্ষ্য। বর্তমান সরকার দক্ষিণাঞ্চলসহ সারা দেশে উন্নয়নের নেটওয়ার্ক গড়ে তুলছে। বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় যোগাযোগের এ মেলবন্ধন সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, পদ্মা সেতু এখন আর স্বপ্ন নয়, পদ্মা সেতু এখন বাস্তবে রূপ নিচ্ছে। অপ্রতিরোধ্য বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই। তার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ববাসীর কাছে অনুকরণীয় একটি দেশে পরিণত হয়েছে।
উপজেলা সদরের জগৎপট্টি গ্রামের ডাকবাংলোর জন্য নির্ধারিত স্থানে পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন, পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার মো. সাইদুর রহমান (বিপিএম সেবা), জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বেরেকা খান, স্বরূপকাঠি উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক এস এম ফুয়াদ, স্বরূপকাঠি পৌরসভার মেয়র মো. গোলাম কবির, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক এস এম মুইদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব সিকদার, আল আমিন পারভেজ, মিঠুন হালদার, মো. নজরুল ইসলাম, মো. হুমায়ুন কবির, পৌর কাউন্সিলর মো. নুরুল ইসলাম, মিঠুর আচার্য্য অনুজ প্রমুখ।

সমাবেশে ১৫ আগষ্ট শাহাদাতবরণকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন ছারছীনা কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. সৈয়দ শরাফত আলী।
পরে মন্ত্রী উপজেলা প্রশাসন আয়োজিত কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত ৩৩৩ নম্বরে কল করে সাহায্য চাওয়া পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এসময় মন্ত্রী বলেন, আমাদের ইতিহাসে শেখ হাসিনার আমল স্বর্ণালী অধ্যায়। দেশের ইতিহাসে এতো ভালো রাষ্ট্র পরিচালনা আর কেউ করেন নি। তিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, দেশের মানুষকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি মানুষের বিপদ-আপদ, অভাব-অনটন দূর করতে সহায়তা করছেন। একসঙ্গে দেশের উন্নয়ন, মানুষের উন্নয়ন, বিশ্বে বাংলাদেশ যাতে মাথা তুলে দাঁড়াতে পারে, আমাদের সম্মান যাতে বৃদ্ধি পায় সে জন্য তিনি কাজ করে যাচ্ছেন।

নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ, জেলা পরিষদের প্রধান নির্বাহী রেবেকা খান ও নেছারাবাদ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হক।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌতম নারায়ণ চৌধুরী, পিরোজপূর জেলা পূজা উদাযাপন পরিষেদের সাধারণ সম্পাদক গোপাল বসু প্রমুখ উপস্থিত ছিলেন।

