কাউখালীতে ওষুধের দোকানে অভিযান
পিরোজপুরের কাউখালীতে তিনটি ওষুধের দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার কারণে ১৪ হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুরের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া এ অভিযান পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন কাউখালীর স্যানিটারী ইন্সপেক্টর ইলিয়াস হোসেনসহ কাউখালী খানার পুলিশের একটি দল।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কাউখালীর হাসপাতাল রোডের পারুল মেডিকেল হলের মালিক মাসুদুর রহমানকে ৬ হাজার টাকা, ভাই ভাই মেডিকেল হলের মালিক কাওসার হোসেনকে ৬ হাজার টাকা, আব্দুল্লাহ ড্রাগ হাউজ ওষুধের দোকান মালিক মিঠুকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এসব দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয় ও বিক্রয়ের প্রস্তাব দেয়ার অপরাধে জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুরের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া বলেন এ অভিযান অব্যাহত থাকবে।
