প্রধান সূচি

Thursday, August 19th, 2021

 

পিরোজপুর জেলা হাসপাতালের ডাক্তার কোয়ার্টারে গ্রিল কেটে দস্যুতা ॥ দুইজন গ্রেফতার

পিরোজপুর জেলা হাসপাতালের ডাক্তার কোয়ার্টারের একটি ফ্লাটে জানালার গ্রিল কেটে দস্যুতার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর সদর থানায় এ বিষয়ে প্রেসব্রিফিং করেন পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান। এসময় অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সদর থানার ওসি আ জ ম মাসুদুজ্জামানসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচিত দস্যুতার ঘটনায় মো. আবু হানিফ (৩৫) ও মো: আব্দুল করিম মোল্লা (২৫) নামে দুইজনকে গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে ডা. সানজিদা আজাদ শিখার বাসা থেকে নেয়া দুটি মোবাইল ও নগদ তিন হাজার উদ্ধার করা হয়েছে। এছাড়াও তাদেরবিস্তারিত পড়ুন


কাউখালীতে ওষুধের দোকানে অভিযান

পিরোজপুরের কাউখালীতে তিনটি ওষুধের দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার কারণে ১৪ হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুরের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া এ অভিযান পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন কাউখালীর স্যানিটারী ইন্সপেক্টর ইলিয়াস হোসেনসহ কাউখালী খানার পুলিশের একটি দল। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কাউখালীর হাসপাতাল রোডের পারুল মেডিকেল হলের মালিক মাসুদুর রহমানকে ৬ হাজার টাকা, ভাই ভাই মেডিকেল হলের মালিক কাওসার হোসেনকে ৬ হাজার টাকা, আব্দুল্লাহ ড্রাগ হাউজ ওষুধের দোকান মালিক মিঠুকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এসববিস্তারিত পড়ুন


পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার  পিরোজপুর জেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরিফ মনির সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আকন, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম কিসমত, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ রিয়াজ উদ্দিন রানা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাইদ, জেলা স্বেচ্ছাসেক দলের সাংগঠনিক সম্পাদক আসিফ জামাল খান, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদকবিস্তারিত পড়ুন


পাইকগাছায় সড়কে গাছের গুঁড়ি ফেলে ডাকাতির চেষ্টা : আটক ৩

পাইকগাছার কাশিমনগর সড়কে গাছের গুঁড়ি ফেলে ডাকাতির চেষ্টাকালে ৩ জনকে আটক করেছে পুলিশ। বুধবার রাত ৩টার দিকে উপজেলার কাশিমনগর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, তালা উপজেলার আত্রাই গ্রামের রবিউল সরদারের ছেলে মেহেদী হাসান (২১) ও রফিকুল সরদারের ছেলে বাদশা সরদার (২১) এবং প্রসাদপুর গ্রামের নজরুল গাজীর ছেলে আকরামুল গাজী (২০)। পুলিশ জানায়, সড়কে গাছের গুঁড়ি ফেলে ডাকাতির চেষ্টাকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি লোহার হাতুড়ি, দুইটি রড, একটি গাছের গুড়ি ও মুখ বাঁধার কাজে ব্যবহৃত ৪ টুকরো সবুজ রঙের কাপড় জব্দবিস্তারিত পড়ুন


পাইকগাছায় যুবককে অপহরণের পর মুক্তিপন দাবী : গ্রেফতার ১

পাইকগাছায় ইকবল সরদার (২৭) নামের এক যুবককে অপহরণের ঘটনায় অপহরণ চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ। অপহরণের পর মুক্তিপন দাবী করে আসছিল ওই চক্রটি। থানা পুলিশের তৎপরতায় অপহৃত যুবককে মুক্তি দিয়েছে চক্রটি। বুধবার সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থেকে অপহরণ চক্রের সদস্য ইকবাল হোসেন উজ্জল (২৬)কে নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ইকবাল কালিগঞ্জ থানার শংকরপুর গ্রামের মো. ইসরাফিলের ছেলে। তাকে আটকের কিছুক্ষণ পরে অপহৃত যুবক ইকবল সরদারকে কালিগঞ্জ থানার সামনে রেখে চলে যায় অপহরণ চক্রের সদস্যরা। ইকবাল সরদার পাইকগাছা থানার উত্তর আমিরপুর গ্রামের মো. শাহাজান সরদারের ছেলে। পুলিশ জানায়, গত ১৫ আগস্টবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial