প্রধান সূচি

Wednesday, June 23rd, 2021

 

পিরোজপুর ইউপি নির্বাচন

প্রার্থী মনোনয়ন ভুলে আওয়ামী লীগের ভরাডুবি

প্রথম ধাপের অনুষ্ঠিত ইউপি নির্বাচনে পিরোজপুর জেলার ৩২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাত্র ১৯টি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীরা জয়লাভ করেছে। বাকী ১৩টি ইউনিয়নের ১০টিতে স্বতন্ত্র প্রার্থী এবং ৩টি ইউনিয়নে আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র জাতীয় পার্টি (জেপি) প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। আর স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ৯ জনই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছেন। নৌকার প্রার্থীদের ভরাডুবির জন্য মনোনয়ন ভুলকেই দায়ী করছে আওয়ামী লীগের মাঠ পর্যায়ের নেতা-কর্মীরা। জেলার ৩২টি ইউনিয়নের মধ্যে ৩০টি ইউনিয়নেই আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের বিপরীতে এক বা একাধিক আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বিদ্রোহী হয়েও ৯টি ইউনিয়নে দলীয়বিস্তারিত পড়ুন


পিরোজপুরের কাউখালীতে নৌ-বাহিনীর কর্মকর্তার উপর হামলা : থানায় মামলা দায়ের

পিরোজপুরের কাউখালীতে নৌ-বাহিনীর এক কর্মকর্তার উপর হামলা চালিয়ে মারধরের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে এ মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহারে জানা গেছে, চট্টগ্রামের পতেঙ্গায় কর্মরত বাংলাদেশ নৌ-বাহিনীর উপ-সহকারী প্রকৌশলী ও ১ম শ্রেণির প্রশিক্ষক জহিরুল ইসলাম সাদি ছুটিতে গ্রামের বাড়িতে এলে কাউখালী উপজেলার ফলইবুনিয়া গ্রামের মৃত শাহাবুদ্দিন চেয়ারম্যানের বাড়ির সামনের রাস্তায় গত ৯ জুন বিকেলে নাজমুল হাসান প্রিন্স তালুকদার চাঁদার দাবীতে দলবল নিয়ে সাদি’র উপর হামলা করে রড় ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। এসময় হামলাকারীরা তার সাথে থাকা মোবাইল ফোন, নগদ টাকা ও হাতঘড়ি ছিনিয়েবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial