Friday, May 21st, 2021
ইসরাইলের হামলা, নির্যাতন ও মুসলমানদের হত্যার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ফিলিস্তিনে মসজিদুল আল আকসায় নামাযরত মুসল্লিদের উপরে হামলা ও ফিলিস্তিনি মুসলমানদের উপরে বর্বর ইসরাইলী নির্যাতন-নিপীড়ন ও হত্যার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মুসল্লিরা। শুক্রবার আসর নামাজবাদ পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদ থেকে ওলামা পরিষদের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় জামে মসজিদ মোড়ে সমাবেশে মিলিত হয়। এসময় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি নূরুল্লাহ, বলাকা ক্লাব মসজিদের ইমাম মুফতি হাফিজুর রহমান, বাইতুশ সালাম মসজিদের ইমাম মুফতি আহসান উল্লাহ, সদর হাসপাতাল জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল জলিল, পুরাতন জামে মসজিদের ইমাম মুফতি আনিসুরবিস্তারিত পড়ুন
ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় বাগেরহাটে জরুরীসভা ॥ প্রস্তুত থাকবে ৩৪৪ আশ্রয়কেন্দ্র
ভারতের দিকে ধেয়ে আসা প্রবল ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় বাগেরহাটে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বাগেরহাটের জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হকের সভাপতিত্বে ভার্চুয়ালি এই সভায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মাদ রিজাউল করিম, সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির, মোড়েলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট শাহ-ই-আলম বাচ্চু, মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার, সাংবাদিক বাবুল সরদার, আলী আাকবর টুটুল প্রমুখ। ইয়াসের ক্ষয়ক্ষতি কমাতে জেলার সকল নাগরিককে সচেতন এবং দূর্যোগ মোকাবেলায় নিয়োজিত স্বেচ্ছাসেবকদের নির্দেষশনা মেনে চলার অনুরোধ জানান বক্তারা। সভায়বিস্তারিত পড়ুন
