প্রধান সূচি

Thursday, April 15th, 2021

 

যাদের মুভমেন্ট পাস লাগবে না

করোনাভাইরাস সংক্রমণ ঊর্ধ্বগতি ঠেকাতে বুধবার থেকে শুরু হওয়া ‘সর্বাত্মক লকডাউন’ কার্যকরে কঠোর অবস্থানে আইন-শৃঙ্খলা বাহিনী। বাইরে কাজ ও চলাচল নিয়ন্ত্রণ করছে পুলিশ। তবে ব্যাংক, শিল্পকারখানা ও হাসপাতালে কাজ চলছে। জরুরিসেবা খাতগুলোও খোলা রয়েছে। এ কঠোর বিধিনিষেধের আওতামুক্ত তারা। কিন্তু সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণে পুলিশের চালু করা ‘মুভমেন্ট পাস’ প্রক্রিয়া থেকে এরইমধ্যে জটিলতা দেখা দিয়েছে। কাদের মুভমেন্ট পাস লাগবে এবং কাদের লাগবে না, এ নিয়ে ভুল-বোঝাবুঝির ঘটনাও ঘটছে। পুলিশ অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, যাদের মুভমেন্ট পাস লাগার কথা না, যারা জরুরিসেবার আওতায়। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ সদরদপ্তর জানিয়েছে বিধিনিষেধের আওতামুক্ত ব্যক্তি কারাবিস্তারিত পড়ুন


২০ মে থেকে ২৩ জুলাই ২০২১ দেশের সামুদ্রিক জলসীমায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ

আগামী ২০ মে থেকে ২৩ জুলাই ২০২১ পর্যন্ত মোট ৬৫ (পঁয়ষট্টি) দিন বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সব ধরণের মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। দেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য সামুদ্রিক মৎস্য আইন, ২০২০ এর ধারা ৩ এর উপধারা ২ এ প্রদত্ত ক্ষমতাবলে এ নিষেধাজ্ঞার প্রজ্ঞাপন জারী করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। প্রজ্ঞাপনের মাধ্যমে এ ৬৫ দিন দেশের সামুদ্রিক জলসীমায় সকল প্রকার মৎস্য নৌযান দিয়ে যে কোন প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial