প্রধান সূচি

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তিতে ৫০ অসহায় পরিবার পেল ৫০টি ইজিবাইক

ভান্ডারিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

বর্ণাঢ্য অয়োজন এবং যথাযোগ্য মর্যাদায় শুক্রবার পিরোজপুরের ভান্ডারিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদদের শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, জাতীয়পার্টি (জেপি) ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন, প্রেসক্লাব, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার নাজমূল আলম, সহকারী কমিশনার (ভূমি) তৈহিদুল ইসলাম, ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস, আওয়ামী লীগের পক্ষে আওয়ামী লীগ সভাপতি ফায়জুর রশিদ খসরু পুস্পস্তবক অর্পণ করেন।
পরে বিহারী পাইলট বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ, ডিসপ্লে, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা এবং পুরস্কার বিতরণ করা হয়।
এসময় স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে মিরাজুল ইসলাম ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫০টি হতদরিদ্র পরিবারকে বিনামূল্যে ৫০টি ইজিবাইক বিতরণ করা হয়। এসময় ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial