প্রধান সূচি

Monday, March 15th, 2021

 

মঠবাড়িয়ায় অস্বছল বীর মুক্তিযোদ্ধাদের ঘর প্রদানের তালিকা প্রনয়ণে অনিয়ম ॥ তদন্ত শুরু

মঠবাড়িয়ায় অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পাঁকা ঘর বিতরণের লক্ষে তালিকা প্রনয়ণে অনিয়ম-দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু হয়েছে। স্বচ্ছল মুক্তিযোদ্ধারা পুনর্বাসনের পাঁকা ঘর বরাদ্দ পেলেও অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধারা প্রধানমন্ত্রী এ উপহারের ঘর প্রাপ্তি থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের নির্দেশে অভিযোগের তদন্ত শুরু হয়েছে। গতকাল সোমবার পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভীন মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিভিন্ন কাগজপত্র পর্যালোচনা করে প্রাথমিক তদন্ত শুরু করেন। তদন্তকালে দু:স্থ মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সদস্যসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও বঞ্চিত বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। এর আগে সম্প্রতি পাকাবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোটর সাইকেল চালক নিহত

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় এক মোটর সাইকেল চালক নিহত হয়েছে। আজ সোমবার সাড়ে ১২টার দিকে উপজেলার ভান্ডারিয়া-মঠবাড়িয়া আঞ্চলিক মহাসড়কের ইকড়ি ইউনিয়নের ৪১নং বোর্ড সরকারি প্রাথমিক স্কুল সংলগ্ন সড়কে এ দূর্ঘটনা ঘটে। মাছ বহনকারী একটি পিকআপ ভ্যান ভাড়ায় চালিত একটি মোটর সাইকেলকে পেছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারায় মোটর সাইকেল চালক আবু জাফর (৩২)। আজ সোমবার দুপুরে এ দূর্ঘটনা ঘটে। নিহত আবু জাফর মঠবাড়িয়া উপজেলার তুষখালী গ্রামের মোদাচ্ছের আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, আবু জাফর মঠবাড়িয়া থেকে ভান্ডারিয়া আসার পথে এ দূর্ঘটনার শিকার হয়। ভান্ডারিয়া থানারবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial