Wednesday, March 10th, 2021
পিরোজপুরে মেয়র কাপ টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
পিরোজপুরে মেয়র কাপ টেপ টেনিস টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে পিরোজপুর ক্রিকেট একাডেমির আয়োজনে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন পিরোজপুর পৌরসভার মেয়র মো. হাবিবুর রহমান মালেক। পিরোজপুর ক্রিকেট একাডেমির সভাপতি নুরুল হুদা আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাজাহান খান তালুকদার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিরণ, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামানবিস্তারিত পড়ুন
কাউখালী ছাত্রদলের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন
পিরোজপুরের কাউখালী উপজেলা ও কলেজ ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ছাত্রদল নেতারা। বুধবার কাউখালী প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা ছাত্রদল নেতা ও নতুন কমিটির যুগ্ন-আহবায়ক মো. আল-মাহামুদ সুমন। এ সময় নতুন কমিটির সদস্যসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে পদবঞ্চিতরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ঝুলে থাকার পর গত ৫মার্চ কাউখালী উপজেলা ছাত্রদলের ২১ সদস্য বিশিষ্ট ও কলেজ ছাত্রদলের ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। কিন্তু নবগঠিত এই আহ্বায়ক কমিটিতে ছাত্রদলের নীতিমালা ভঙ্গবিস্তারিত পড়ুন
