Tuesday, November 24th, 2020
তথ্য প্রযুক্তিনির্ভর রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণে অবিরাম কাজ করছে সরকার : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, বিজ্ঞানমনস্ক সমাজ ও তথ্য প্রযুক্তিনির্ভর রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণে সরকার অবিরাম কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর রাষ্ট্রে পরিণত করার জন্য প্রাণান্ত প্রচেষ্টা চালাচ্ছেন। মন্ত্রী বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে পৃথিবী এখন হাতের মুঠোয়। বিশ্ব এখন গ্লোবাল ভিলেজ তথা একটি গ্রামে পরিণত হয়েছে। এই ক্ষেত্রে বাংলাদেশের বিস্ময়কর অগ্রগতির জন্য যাকে প্রশংসা করতে হয়, কৃতজ্ঞতা জানাতে হয় তিনি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার পিরোজপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২০ ও ৫ম জাতীয় বিজ্ঞানবিস্তারিত পড়ুন
কাউখালীতে মাস্ক না পরায় ১১জনকে জরিমানা
পিরোজপুরের কাউখালীতে মাস্ক ব্যবহার না পরে বাইরে বেড়ানোর কারণে ১১ জনকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কাউখালী বন্দরে ওই অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জান্নাত আরা তিথি ১১ ব্যক্তিকে মাস্ক না পড়ার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ৩ হাজার ১৫০ টাকা জরিমানা করেন। সেই সাথে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ প্রদান করা হয়। এছাড়াও ভবিষ্যতের জন্য কয়েকজনকে সতর্ক করা হয়। অভিযানকালে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
কাউখালীতে ৫ কেজি গাঁজাসহ পিতা-পুত্র গ্রেফতার
পিরোজপুরের কাউখালীর চিরাপাড়া পার-সাতুরিয়া ইউনিয়নের দক্ষিন পশ্চিম চিরাপাড়া গ্রামের একটি ঘর থেকে পাঁচ কেজি গাঁজাসহ মাদক কারবারি আলম হাওলাদার (৬০) এবং তার ছেলে নাসিম ওরফে রেজাউল (২০)কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাঁজা কারবারি আলম হাওলাদারের ঘরের পাশের্^ একটি গর্তের ভিতর থেকে বিস্কুটের টিনের বাক্সে পলিথিন ব্যাগে স্কচটেপ পেঁচানো অবস্থায় পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ বিষয়ে কাউখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলাবিস্তারিত পড়ুন
