Monday, September 21st, 2020
দুদকের মামলায় আরও এক মাসের জামিন পেলেন সাবেক এমপি এ কে এম এ আউয়াল ও তার স্ত্রী
দুর্নীতি দমন কমিশন (দুদক) এর দায়ের করা মামলায় পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল এবং তার স্ত্রী লায়লা পারভীনের পুনরায় এক মাসের জামিন দিয়েছে জজ আদালত। সোমবার পিরোজপুরের সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মোহম্মদ মহিদুজ্জামান তাদের জামিন আবেদন মঞ্জুর করেন বলে জানান আসামী পক্ষের আইনজীবী এডভোকেট কানাই লাল বিশ্বাষ। আসামীপক্ষের আইনজীবী এডভোকেট কানাই লাল বিশ্বাস জানান, দুদকের দায়েরকৃত তিনটি মামলায় গত ৭ জানুয়ারি হাইকোর্ট থেকে আট সপ্তাহের আগাম জামিন পান এ কে এম এ আউয়াল এবং তারবিস্তারিত পড়ুন
