Monday, August 3rd, 2020
করোনাভাইরাস পরিস্থিতি
চলাচলে নিয়ন্ত্রণ ৩১ আগস্ট পর্যন্ত বাড়ল
করোনাভাইরাস জনিত রোগ কভিড-১৯ এর বিস্তার রোধে শর্তসাপেক্ষে দেশে নিয়ন্ত্রিত চলাচলের সময়সীমা ৩১ আগস্ট পর্যন্ত বাড়িয়েছে সরকার। আজ সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, আগামীকাল ৪ আগস্ট থেকে ৩১ আগস্ট ২০২০ পর্যন্ত এ নিয়ন্ত্রণ অব্যাহত থাকবে এবং সাপ্তাহিক ছুটি এ নিয়ন্ত্রণের অন্তর্ভুক্ত থাকবে। আদেশে করোনাভাইরাসজনিত রোগ কভিড-১৯-এর বিস্তার রোধে এবং পরিস্থিতির উন্নয়নের লক্ষ্যে সরকার শর্ত সাপেক্ষে দেশের সার্বিক কার্যাবলী এবং জনসাধারণের চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। মন্ত্রিপরিষদ বিভাগের আদেশে ১০টি শর্তের কথা বলাবিস্তারিত পড়ুন
বাগেরহাটে ৮৫০ পিস ইয়াবাসহ দুই বোন আটক
বাগেরহাটে ৮৫০ পিস ইয়াবাসহ মোসা: রাহেলা বেগম (৫০) এবং তহমিনা বেগম (৫৫) নামের দুই বোনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। পুলিশি জিজ্ঞাসাবাদ শেষে সোমবার দুপুরে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে রবিবার রাত পৌনে ১১ টায় মোড়েলগঞ্জ উপজেলার আলতী বুরুজবাড়ীয়া গ্রামের মহসিন খানের বাড়ীর সামনের রাস্তা থেকে এদের আটক করে গোয়েন্দা পুলিশের সদস্যরা। এসময় রাহেলা ও তহমিনার সহযোগি খালকুলিয়া গ্রামের করিম ডাকুয়ার ছেলে জুলহাস ডাকুয়া (৩৩) পালিয়ে যায়। সোমবার দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার শাফিন মাহমুদ এসব তথ্য জানান। আটককৃত মোসা: রাহেলা মোড়েলগঞ্জবিস্তারিত পড়ুন
