প্রধান সূচি

Saturday, June 13th, 2020

 

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের শোক প্রকাশ

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী, ১৪ দলীয় জোটের মুখপাত্র ও সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। মন্ত্রী আজ শনিবার এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। শোক বার্তায় মন্ত্রী আরো জানান, বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী মোহাম্মদ নাসিমের মৃত্যু দেশের রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি। এ ক্ষতি পূরণ হবার নয়। জাতীয় চার নেতার অন্যতম ক্যাপ্টেন এম মনসুর আলীর সুযোগ্য পুত্র মোহাম্মদ নাসিমবিস্তারিত পড়ুন


সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপির মৃত্যুতে পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজের শোক প্রকাশ

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী, ১৪ দলীয় জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম এমপির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ। তিনি এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। মোহাম্মদ নাসিম এমপির মৃত্যুতে আরও শোক প্রকাশ করেছেন ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজ।


স্বরূপকাঠীতে তিন শিশুকে গাছের সাথে বেঁধে নির্যাতন

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার চামি গ্রামে নয়টি মালটা চুরির অপরাধে তিন শিশুকে গাছের সাথে বেঁধে জুতা পিটা করেছেন মালটা বাগানের মালিক আব্দুল জব্বার মিয়া(৬০)। শনিবার সকালে উপজেলার বলদিয়া ইউনিয়নের চামি গ্রামের ৩নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। মালটা চুরির অপরাধে ওই শিশুদেরকে গাছে বেঁধে নির্যাতনের একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি গোটা উপজেলা ভাইরাল হয়ে পড়ে। প্রাথমিকভাবে নির্যাতিত ওই শিশু তিনটির কারো নাম জানা যায়নি। তবে তারা প্রত্যেকেই ওই গ্রামেরই হত দরিদ্র পরিবারের ছেলে। তাদের প্রত্যেকের বয়স ১২ থেকে ১৩ বছরের মধ্য বলে জানা গেছে। তারা স্থানীয় একটি মুরগী ফার্মে কাজবিস্তারিত পড়ুন


সাবেক স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম আর নেই

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র সাবেক স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি আর নেই। আজ শনিবার সকালে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন(ইন্নালিল্লাহি…রাজিউন)। তার বয়স হয়েছিল ৭২ বছর। মোহাম্মদ নাসিমের ছেলে ও সাবেক এমপি তানভীর শাকিল জয় সাংবাদিকদের জানান, সকাল ১১টার দিকে তার বাবাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আওয়ামী লীগের প্রবীণ এই নেতার মৃত্যু গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। গত ১ জুন গুরুতর অসুস্থ হয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। এরপর পরীক্ষায় তার দেহেবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial