Wednesday, June 10th, 2020
পিরোজপুরে খাল থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার
পিরোজপুরে অজ্ঞাতনামা এক যুবকের (২০) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় পিরোজপুর শহরতলীর জয়দবিতলা নামক স্থানের খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। পিরোজপুর সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করা হচ্ছে এবং তার পরিচয় জানাসহ এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।
পিরোজপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হাতুড়ি দিয়ে পিটিয়ে অর্থসহ মালামাল লুটের অভিযোগ
পিরোজপুরে কদমতলায় পল্লী বিদ্যুতের তারে বিদ্যুৎ পৃষ্ট হয়ে গরু মারা যাওয়াকে কেন্দ্র করে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে একই পরিবারের তিনজনকে হাতুড়ি পেটাসহ নগদ অর্থ ও মালামাল লুটের অভিযোগ পাওয়া গেছে। মোতালেব শেখের মেয়ে রাবেয়া বেগম স্বাক্ষরিত বুধবার সাংবাদিকদের কাছে দেয়া লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গত সোমবার অনুপ শিকদারের বাড়ির বিদ্যুতের তারে পৃষ্ট হয়ে তাদের একটি গাভী মারা গেলে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে তারা অভিযোগ করেন। মঙ্গলবার দুপুরে এই অভিযোগ দেয়া নিয়ে অনুপ শিকদারের সাথে মোতালেব সেখের কথা কাটাকাটি হয়। এ ঘটনা জানতে পেরে কদমতলা ইউনিয়ন চেয়ারম্যান হানিফ খান রোকজন নিয়েবিস্তারিত পড়ুন
