প্রধান সূচি

Wednesday, May 20th, 2020

 

দূর্যোগকালীন মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উৎপাদক, চাষি ও খামারিদের রক্ষায় ব্যবস্থা গ্রহণ করা হবে : মৎস্য  ও প্রাণিসম্পদ মন্ত্রী

দূর্যোগকালীন মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উৎপাদক, চাষি ও খামারিদের রক্ষায় সব ধরণের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম। বুধবার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সুপার সাইক্লোন ‘আম্পান’ এর প্রভাবে মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ক্ষয়-ক্ষতি মোকাবেলায় ব্যবস্থা গ্রহণ বিষয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত জরুরী সভায় মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তাদের এ নির্দেশ প্রদান করেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ, অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন ও শ্যামল চন্দ্র কর্মকার, যুগ্মসচিব মোঃ তৌফিকুল আরিফ এ সময় সভায় উপস্থিত ছিলেন। মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী শামস্বিস্তারিত পড়ুন


৭১২টি আশ্রয় কেন্দ্রে ৬০ হাজারের বেশী মানুষ আশ্রয় নিয়েছে

পিরোজপুরে আম্পানের প্রভাবে থেমে থেমে দমকা বাতাস ও বৃষ্টি হচ্ছে ॥ বৃদ্ধি পেয়েছে নদ-নদীর পানি

পিরোজপুরে মঙ্গলবার রাত থেকে আম্পানের প্রভাবে থেমে থেমে দমকা বাতাস ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। পিরোজপুর জেলায় চলছে ১০ নম্বর মহাবিপদ সংকেত। জেলার নদ-নদীর পানি ৩ থেকে সাড়ে ৩ ফুট বৃদ্ধি পেয়েছে। জেলার ৭১২টি আশ্রয় কেন্দ্রে ইতিমধ্যে ৬০ হাজারের বেশী মানুষ আশ্রয় নিয়েছে বলে জেলা কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে। অন্যদের আশ্রয় কেন্দ্র আনার জন্য কাজ করছে প্রশাসন ও জনপ্রতিনিধিরা। জেলার আশ্রয় কেন্দ্রগুলোতে ৪ লাখ ৫ হাজার ২৭০ জন লোকের ধারণ ক্ষমতা রয়েছে। ইতিমধ্যে এসব কেন্দ্রে রোজাদারদের জন্য ইফতার ও সেহরির জন্য নিরাপদ পানি ও শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে।বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial