পিরোজপুরের কাউখালীতে প্রথম করোনা রোগী শনাক্ত
পিরোজপুরের কাউখালী উপজেলায় প্রথমবারের মতো একজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তির (৭২) বাড়ি উপজেলার শিয়ালকাঠী গ্রামে।
মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন পিরোজপুরের সিভিল সিভিল সার্জন মো. হাসনাত ইউসুফ জাকি। এ নিযে পিরোজপুরে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হলো ৯ জন।
বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের ল্যাবে ওই ব্যক্তির নমুনা পরীক্ষায় করোনাভাইরাস ধরা পড়ে। করোনাভাইরাসে আক্রান্ত ওই ব্যক্তিকে (৭২) তার বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে।
পিরোজপুরের সিভিল সিভিল সার্জন মো. হাসনাত ইউসুফ জাকি বলেন, কাউখালী উপজেলার ওই ব্যক্তি ঝালকাঠী জেলার রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে নমুন সংগ্রহ করা হয়।
রাজাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল খায়ের মাহামুদ রাসেল বলেন, গত ২৭এপ্রিল সকালে কাউখালী উপজেলা থেকে ৭২ বছর বয়সী এক বৃদ্ধ আমার কাছে শ্বাস-কষ্টে চিকিৎসা নিতে আসে। এসময় তার নমুনা সংগ্রহ করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়। মঙ্গলবার বিকেলে ল্যাবের কর্মকর্তারা ঝালকাঠী সিভিল সার্জনের কার্যালয়ে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন উল্লেখ করে প্রতিবেদন পাঠান। পরে ঝালকাঠী থেকে পিরোজপুর সিভিল সার্জনকে বিষযটি জানানো হয়।
এ খবর পাওয়ার পর কাউখালী উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির পক্ষ থেকে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ওই ব্যক্তির বাড়িটি লকডাউন করে দেয়া হয়েছে। আক্রান্ত ওই ব্যক্তিকে তার বাড়ি থেকে উদ্ধার করে পাশ^বর্তী এলাকায় তার আরেকটি বাড়ির দোতালায় একটি রুমে আইসোলেশনে রাখা হয়েছে।
কাউখালী উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা জানান, উপজেলার শিয়ালকাঠী গ্রামের করোনা রোগী শনাক্ত হওয়ার পর তার বাড়িটি লকডাউন করে দেয়া হয়েছে। আক্রান্ত ব্যক্তি ও তার স্ত্রীকে তাদের আরেকটি বাড়ির আলাদা দু’টি রুমে আইসোলেশনে রাখা হয়েছে।
