প্রধান সূচি

Wednesday, April 29th, 2020

 

কাউখালীতে করোনা আক্রান্তের বাসায় ফল উপহার

“জীবনের অথৈ নদী পার হয় তোমাকে ধরে” ভালবাসার পরশে এই বার্তা লিখে পিরোজপুরের কাউখালীতে প্রথম করোনা আক্রান্ত এক ব্যক্তিকে তার বাড়িতে আইসোলেশনে রেখে তাকে উপহার হিসেবে এক ঝুড়ি ফল, ইফতার সামগ্রী এবং একটি তজবি পাটিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা। কাউখালীর শিয়ালকাঠী ইউনিয়নের চৌরাস্তা এলাকার মঙ্গলবার রাতে ৭২ বছর বয়সি এক বৃদ্ধের শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর পজেটিভ রিপোর্ট পাওয়া যায়। এ খবরের পর মনস্তান্তিকভাবে ঐ ব্যক্তিকে দুর্বল না হওয়া ও সাহস যোগাতে বুধবার বিকেলে কাউখালী উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা এক ঝুড়িবিস্তারিত পড়ুন


দুটি বাড়ী লকডাউন ॥ ১৪ জনের নমুনা সংগ্রহ

করোনা নিয়ে ঢাকা থেকে পালানো কিশোর বাগেরহাটে

ঢাকার জাতীয় হৃদরোগ ইনষ্টিটিউট হাসপাতাল থেকে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে ১৩ বছর বয়সী এক কিশোর বাগেরহাটে পালিয়ে এসেছে। আজ বুধবার বেলা ১১টার দিকে জেলার সদর উপজেলার ডেমা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে তার সন্ধান পায় স্বাস্থ্য বিভাগ। এ ঘটনায় দুটি বাড়ী লকডাউন করে লাল পতাকা উড়িয়ে দিয়েছে স্বাস্থ্য বিভাগ। করোনা আক্রান্ত কিশোরকে বাড়িতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। ওই কিশোরের পরিবারের ১৪ সদস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির জানান, গত ১৩ এপ্রিল বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের বড়বিস্তারিত পড়ুন


পিরোজপুরের কাউখালীতে প্রথম করোনা রোগী শনাক্ত

পিরোজপুরের কাউখালী উপজেলায় প্রথমবারের মতো একজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তির (৭২) বাড়ি উপজেলার শিয়ালকাঠী গ্রামে। মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন পিরোজপুরের সিভিল সিভিল সার্জন মো. হাসনাত ইউসুফ জাকি। এ নিযে পিরোজপুরে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হলো ৯ জন। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের ল্যাবে ওই ব্যক্তির নমুনা পরীক্ষায় করোনাভাইরাস ধরা পড়ে। করোনাভাইরাসে আক্রান্ত ওই ব্যক্তিকে (৭২) তার বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে। পিরোজপুরের সিভিল সিভিল সার্জন মো. হাসনাত ইউসুফ জাকি বলেন, কাউখালী উপজেলার ওই ব্যক্তি ঝালকাঠী জেলার রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে নমুন সংগ্রহ করা হয়। রাজাপুর উপজেলা স্বাস্থ্যবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial