Sunday, April 19th, 2020
পিরোজপুরের মঠবাড়িয়ায় করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া এক ব্যক্তি মারা গেছেন। রবিবার বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় জাহাঙ্গীর সিকদার (৩২) নামের এ ব্যক্তি মারা যায়। সে মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোটশৌলা গ্রামের আব্দুল মজিদ সিকদারের ছেলে। পিরোজপুর সিভিল সার্জন ডা. মো. হাসানাত ইউসুফ জাকি রবিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জাহাঙ্গীর সিকদার নামের ওই ব্যক্তি জ্বর, শ্বাসকষ্ট ও ডায়রিয়া নিয়ে শনিবার বিকেলে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের রেফার করা হয়। সেখানেবিস্তারিত পড়ুন
করোনা পরিস্থিতি মোকাবেলায়
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে … মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
করোনা পরিস্থিতিতে মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সংকট মোকাবেলায় ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি। তিনি বলেন, করোনা পরিস্থিতিতে মৎস্য, পোল্ট্রি ও ডেইরি সংকট মোকাবেলায় এক সপ্তাহের মধ্যে মন্ত্রণালয় থেকে একটি নীতিমালা প্রস্তুত করা হচ্ছে। মন্ত্রণালয় ও দপ্তর-সংস্থার চলমান কার্যক্রম গতিশীল করা এবং যেকোন পরিস্থিতি মোকাবেলায় স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদে প্যাকেজ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ মূহুর্তেই শুধু নয় আগামীতেও যাতে করোনা প্রতিক্রিয়া হিসেবে ক্ষয়-ক্ষতির মধ্যে এ সেক্টর না পড়ে সেটাকে সবচেয়ে গুরুত্বের সাথে বিবেচনায় রাখা হবে। আজ রবিবার রাজধানীরবিস্তারিত পড়ুন
ওএমএস’র চাল বিক্রিতে অনিয়ম
নাজিরপুরে এক ডিলারের নিবন্ধন বাতিল ॥ জামানত বাজেয়াপ্ত
পিরোজপুরের নাজিরপুরে খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিক্রয়ে (ওএমএস) অনিয়মের অভিযোগ প্রমান হওয়ায় উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের ডিলারের নিবন্ধন বাতিল ও জামানতের টাকা বাজেয়াপ্ত করেছে স্থানীয় প্রশাসন। অভিযুক্ত ওই ডিলারের নাম মো. মহসিন উদ্দিন। তিনি উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি নাজমুল হুদা স্বপনের বড় ভাই। জানা গেছে, উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়ন থেকে ওএমএসের কার্ডধারীদের চাল না পাওয়ার অভিযোগ পেয়ে গত ৯ এপ্রিল উপজেলা নির্বাহী অফিসার মোহম্মাদ ওবায়দুর রহমান ওই ইউনিয়নের বৈঠাকাটা বাজারে গিয়ে ওএমএস ডিলার মহসিন উদ্দিনের গোডাউনে ইউপি সদস্য আবুল কালাম আকনসহ চাল বঞ্চিত কার্ডধারীদের সাথে কথা বলেন। সেখানে ডিলার মহসিনকে পাওয়া না গেলেওবিস্তারিত পড়ুন
বাগেরহাটে বাড়ি বাড়ি গিয়ে শ্রমিকদের পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান
করোনা পরিস্থিতিতে বাগেরহাটে আন্তঃজেলা অটো রিক্সা, অটো ট্যাম্পু, থ্রি উইলার চালক ও শ্রমিকদেরকে মালিক সমিতির পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। রবিবার দুপুরে বাগেরহাটে আন্তঃজেলা অটো রিক্সা, অটো ট্যাম্পু, থ্রি উইলার মালিক সমিতির সভাপতি খান তানভির হোসেন লিপন বাড়িতে বাড়িতে গিয়ে শ্রমিকদের হাতে নগদ টাকা তুলে দেন। এ সময় অটো রিক্সা, অটো ট্যাম্পু, থ্রি উইলারের মালিক সমিতির সাধারন সম্পাদক মো. সেকেন্দার আলী, যুগ্ন সম্পাদক মনি শেখ, আলমগীর শেখ, মামুন শেখ, শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। করোনা পরিস্থিতিতে বাগেরহাটের বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ থাকায় বেকার হয়ে পড়া চালক শ্রমিকরাবিস্তারিত পড়ুন
আনসারীর জানাজায় জমায়েত
ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেওয়ায় বাগেরহাটে যুবক গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ার মাওলানা জুবায়ের আহমদ আনসারীর জানাজায় জমায়েত নিয়ে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেওয়ায় বাগেরহাটের ফকিরহাটের মধু কন্ডু (৩২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে বাড়ি থেকে ফকিরহাট থানা পুলিশ তাকে আটক করে। আটক মধু কুন্ডু ফকিরহাট উপজেলার আট্টাকী গ্রামের কুন্ডুপাড়ার সুনীল কুন্ডুর ছেলে। এর আগে সকালের দিকে ব্রাহ্মণবাড়িয়ার মাওলানা জুবায়ের আহমদ আনসারীর জানাজায় মানুষের জমায়েতের ছবি দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয় মধু কুন্ডু। বিষয়টি স্থানীয় লোকজনের চোখে পড়লে তারা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রতিবাদ ও শাস্তির দাবি জানায়। পুলিশকেও বিষয়টি অবহিত করেন স্থানীয়রা। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদবিস্তারিত পড়ুন
বাগেরহাটে আইসোলেশনে মারা যাওয়া বৃদ্ধ করোনা আক্রান্ত ছিলেন না
বাগেরহাট সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি অবস্থায় মারা যাওয়া বৃদ্ধ শেখ নুরুল ইসলাম (৬৫) করোনা আক্রন্ত ছিলেন না। রবিবার দুপুরে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির আইইডিসিআর এর রিপোর্ট পেয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। গত ১৬ এপ্রিল সন্ধ্যা পৌনে ৬ টার দিকে বাগেরহাট সদর হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বৃদ্ধ শেখ নুরুল ইসলাম। ওইদিন দুপুরেই তিনি শ্বাস কষ্ট ও লিভারের সমস্যা নিয়ে হাসপাতালে আসেন। শ্বাস কষ্ট থাকায় তাকে আইসোলেশনে ভর্তি করেন চিকিৎসকরা। বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির জানান, শ্বাসকষ্ট থাকায় বৃদ্ধ শেখ নুরুল ইসলামকে আমরা আইসোলেশনেবিস্তারিত পড়ুন
বাগেরহাটে কৃষকের ধান কেটে দিচ্ছেন কমিউনিস্ট পার্টির নেতা-কর্মীরা
বাগেরহাটে স্বেচ্ছাশ্রমে গরীব, হত দরিদ্র ও বর্গা চাষীদের পাকা ধান কেটে দিচ্ছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতা-কর্মীরা। রবিবার সকালে দলটির বাগেরহাট জেলা শাখার উদ্যোগে শহরতলীর পুটিমারির বিলের দুইজন কৃষকের ধান কাটার মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক ফররুখ হাসান জুয়েল, সদস্য জাহিদুল ইসলাম জাদু, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য বেলাল হোসেন বিদ্যাসহ ১০জন নেতা কর্মী বিলের বর্গাচাষী অনিক হাসান ও শাহানারা বেগমের ৬ বিঘা জমির ধান কাটছেন। পর্যায়ক্রমে আরও অনেক চাষীর ধান কেটে দেওয়া হবে বলে জানিয়েছেন নেতাকর্মীরা। এদিকে দেশের এই সংকটের সময় বিনাবিস্তারিত পড়ুন
পিরোজপুরে অসহায় শ্রমজীবীদের মাঝে মহিলা এমপি শেখ এ্যানী রহমানের উদ্যোগে খাদ্য সহায়তা অব্যাহত
পিরোজপুরে করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় শ্রমজীবীদের মাঝে মহিলা এমপি শেখ এ্যানী রহমানের ব্যক্তিগত অর্থায়নে খাদ্য সহায়তা প্রদান অব্যাহত রয়েছে। রবিবার সকালে দ্বিতীয় পর্যায়ের খাদ্য সহায়তা প্রদান করা হয়। শহরের কলেজ রোডে দ্বিতীয় পর্যায়ের এ খাদ্য কার্যক্রম উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এডভোকেট চন্ডিচরণ পাল, অবসারপ্রাপ্ত জেলা জজ আব্দুস সালাম সিকদার, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সরদার ফারুক আহম্মেদ, জেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক গোপাল বসু, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মাকসুদুল ইসলাম লিটন সিকদার। মহিলা এমপি শেখ এ্যানী রহমানের ব্যক্তিগত অর্থায়নে পিরোজপুর-১ আসনের তিনটি উপজেলায় এবিস্তারিত পড়ুন
