Friday, April 17th, 2020
চিতলমারীতে টিসিবি’র তেল কালোবাজারে বিক্রি ॥ সরকার দলীয় শীর্ষস্থানীয় দুই নেতা বহিস্কৃত
বাগেরহাটের চিতলমারীতে টিসিবি’র তেল কালোবাজারে বিক্রির অভিযোগে চিতলমারীর টিসিবি’র ডিলার ১নং বড়বাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জাহাঙ্গীর আলম ও সাব-ডিলার উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. মিলন মাঝিকে দল থেকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে। শুক্রবার বিকেলে চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল হোসেন খান ও সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়ের স্বাক্ষরিত পত্রে উপজেলার ১নং বড়বাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জাহাঙ্গীর আলমকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়। অপরদিকে বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এস এম সোয়েল ও যুগ্ন আহ্বায়ক আব্দুল কাদের এবং বিশ্বজিত সরকার স্বাক্ষরিত পত্রে চিতলমারী উপজেলাবিস্তারিত পড়ুন
বাগেরহাট হাসপাতালের আইসোলেশনে থাকা রোগীর মৃত্যু
লিভার ক্যান্সার ও শ্বাসকষ্টজনিত রোগ নিয়ে বাগেরহাট সদর হাসপাতালের আইসোলেশনে ভর্ত্তি হওয়া নুরুল ইসলাম (৬২) নামের এক রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে তার মৃত্যু হয়। সে বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া গ্রামের শেখ ওহেদ আলীর ছেলে। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. বেলফার হোসেন বলেন, ষাটোর্ধ্ব নুরুল ইসলাম দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সারে আক্রান্ত ছিল। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় বৃহস্পতিবরা তাকে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে এলে আমরা যথানিয়মে তার নমুনা সংগ্রহ করে হাসাপাতালের আইসোলেশনে ভর্তি করে রাখি। এ অবস্থায় বিকেল ৪ টারবিস্তারিত পড়ুন
পিরোজপুর জেলা লকডাউন ঘোষণা ॥ শহরে লোক সমাগম কমেনি
পিরোজপুর জেলাকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার রাত ১১ টার দিকে পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন সাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে পিরোজপুর জেলাকে সম্পুর্নভাবে অবরুদ্ধ বা লকডাউন ঘোষণা করা হয়। গণবিজ্ঞপ্তিতে বল হয়েছে, করোনাভাইরাস প্রতিরোধের লক্ষে গঠিত জেলা কমিটির জরুরী সভায় ও পিরোজপুর সিভিল সার্জন এর সুপারিশক্রমে সংক্রমণ রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রন ও নির্মূল আইন-২০১৮ সনের ৬১নং আইনের ১১(১)(২)(৩) ধারা মোতাবেক প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি মোকাবেলায় পিরোজপুর জেলাকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করা হয়েছে। গণবিজ্ঞপ্তিতে এ জেলায় জনসাধারণের প্রবেশ এবং প্রস্থান নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্তবিস্তারিত পড়ুন
