প্রধান সূচি

স্বরূপকাঠীতে প্রতিবন্ধি কিশোরী ধর্ষনের অভিযোগ

নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার সংগীতকাঠি গ্রামে এক শারীরিক প্রতিবন্ধি কিশোরীকে (১৩) ধর্ষনের অভিযোগে থানায় মামলা হয়েছে। আজ রবিবার মেয়েটির বাবা বাদী হয়ে রিয়াদুল (১৮) নামে এক যুবককে আসামী করে থানায় একটি অভিযোগ জমা দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে উপজেলার সংগীতকাঠি গ্রামের রুহুল আমিন বাদলের ছেলে রিয়াদুল পাশ্ববর্তী পানাউল্লাপুর গ্রামের হত দরিদ্র পরিবারের ওই কিশোরীকে ডেকে একটি মুরগীর ফার্মে নিয়ে ধর্ষন করে।

নেছারাবাদ থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার জানান, এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য পিরোজপুরে পাঠানো হবে। আসামীকে   গ্রেফতারে পুলিশি অভিযান শুরু করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial