প্রধান সূচি

Sunday, April 12th, 2020

 

দরিদ্ররা ভুগছে খাদ্য সংকটে ॥ মধ্যবিত্ত পরিবারে চলছে নিরব হাহাকার

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার আয়তন ২৩৩.৬৩ বর্গ কিলো মিটার। এ উপজেলায় প্রায় ২ লাখ মানুষ বসবাস করে। জেলার ৭টি উপজেলার মধ্যে সবচেয়ে হতদরিদ্র ও খেটে খাওয়া সল্প আয়ের মানুষের বসবাস নাজিরপুর উপজেলা। এখানে নেই কোন কল কারখানা বা শিল্পাঞ্চল। নেই কোন বড় বড় ধনাঢ্য ব্যবসায়ী বা দানশীল ধনীদের বসবাস। এখানকার অধিকাংশ মানুষের পেশাই কৃষি বা দিন মজুর। কেউ কেউ ভ্যান, রিক্সা, অটো বা ভাড়ায় চালিত মোটর সাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করে। আবার কেউ কেউ হাটে-বাজারে বা ফেরী করে ছোটখাটো ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছিলো। কষ্টগুলো প্রকাশ করতে মানা আরবিস্তারিত পড়ুন


ইন্দুরকানী সীমান্তের দুই উপজেলার সীমানা সড়কে বেড়া

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলাকে করোনাভাইরাসের প্রাদূর্ভাব থেকে রক্ষার জন্য বহিরাগতদের আগমন ঠেকাতে দুই উপজেলা সীমানায় বেড়া দিয়ে স্থানীয়রা।  পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার তিন দিকেই বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার অরক্ষিত সীমানা। অবাধে এক এলাকার লোক অন্য এলাকায় আসা যাওয়া করে। বিশেষ করে রাতে মোটরসাইকেল যোগে বিভিন্ন এলাকার অপরিচিত লোক প্রবেশ করে ফলে এলাকাবাসী আতঙ্কে থাকে। করোনাভাইরাসের কারণে এ এলাকার ভারতে থাকা লোকজন গোপনে পাশ^বর্তী এলাকায়   থাকছে বলে অভিযোগ রয়েছে। এসব কারণে প্রশাসনের অপেক্ষা না করে স্থানীয় বাসিন্দারা নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করে রবিবার উপজেলার সীমানায় বাগরেরহাট-আমতলা  সড়কের উপরে বেড়া দিয়ে আটকে দিয়েছে। এছাড়াবিস্তারিত পড়ুন


বাগেরহাটে সামাজিক দূরত্ব না মানায় ২৪৪ জনকে জরিমানা

বাগেরহাটে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব না মানায় আরও ৯১ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এদের কাছ থেকে ৬১ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়। গত ২৪ ঘন্টায় জেলার ৯ উপজেলার বিভিন্ন এলাকায় এই ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এর আগে দুই দিনে ১৫৩ জনকে ৯৪ হাজার ৬০ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। এই নিয়ে সামাজিক দূরত্ব না মানায় গত তিন দিনে জেলায় ২৪৪ জনকে ১ লক্ষ ৫৫ হাজার ৯৬০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার দুপুরে বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. শাহীনুজ্জামান বলেন, বাগেরহাটের মানুষকে ঘরবন্দি ও সামাজিকবিস্তারিত পড়ুন


বাগেরহাট যৌনপল্লীতে খাদ্যসামগ্রী বিতরণ

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বাগেরহাটের একমাত্র যৌনপল্লীর কার্যক্রম স্থগিত করার পর ওই পল্লীতে খাদ্য সংকট দেখা দেয়। এ অবস্থায় তাদের দ্বিতীয় দফায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার সকালে যৌনকর্মীদের চাল, ডাল, তেল, আলু, লবন ও ডিমসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়। এসময় বাগেরহাট সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর তানিয়া খাতুন, পৌর মহিলা লীগ নেত্রী ঝিমি মন্ডলসহ পুলিশ কর্মকর্তাবৃন্দ। এর আগে ২৩ মার্চ বাগেরহাট জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বাগেরহাট পৌরসভা ও সদর উপজেলা পরিষদের কর্মকর্তারা যৌথভাবে যৌন পল্লীর কর্মীদের খাদ্য সামগ্রী বিতরণ করেন। যৌনপল্লীর সরদারবিস্তারিত পড়ুন


চিতলমারীতে ব্যক্তি উদ্যোগে কর্মহীন পরিবারে খাদ্য সহায়তা

বাগেরহাটের চিতলমারীতে মহামারি করোনার সংক্রামণ ও বিস্তার রোধে গৃহে থাকা ৪ শতাধিক কর্মহীন পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের নির্দেশনায় ও সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ইব্রাহীম মুন্সীর ব্যক্তিগত তহবিল থেকে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।  রবিবার দুপুর ২ টায় আড়–য়াবর্ণী গ্রামে খাদ্য সহায়তা প্রদানের উদ্বোধন করেণ চিতলমারী উপজেলা পরিষদ চেয়াম্যান অশোক কুমার বড়াল ও উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফুল আলম। এ সময় উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়,বিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে প্রতিবন্ধি কিশোরী ধর্ষনের অভিযোগ

নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার সংগীতকাঠি গ্রামে এক শারীরিক প্রতিবন্ধি কিশোরীকে (১৩) ধর্ষনের অভিযোগে থানায় মামলা হয়েছে। আজ রবিবার মেয়েটির বাবা বাদী হয়ে রিয়াদুল (১৮) নামে এক যুবককে আসামী করে থানায় একটি অভিযোগ জমা দিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে উপজেলার সংগীতকাঠি গ্রামের রুহুল আমিন বাদলের ছেলে রিয়াদুল পাশ্ববর্তী পানাউল্লাপুর গ্রামের হত দরিদ্র পরিবারের ওই কিশোরীকে ডেকে একটি মুরগীর ফার্মে নিয়ে ধর্ষন করে। নেছারাবাদ থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার জানান, এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য পিরোজপুরে পাঠানো হবে। আসামীকে   গ্রেফতারে পুলিশি অভিযান শুরু করা হয়েছে।


পিরোজপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

বাড়ি থেকে ফোন করে ডেকে নিয়ে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার বিকেলে পিরোজপুর সদর উপজেলার শারিকতলা-ডুমরিতলা ইউনিয়নের শারিকতলা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান পিরোজপুর সদর থানার ওসি মো. নুরুল ইসলাম বাদল। ধর্ষনের শিকার স্কুলছাত্রীটি সদর উপজেলার ডি.আর.এস মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী এবং শারিকতলা-ডুমরিতলা ইউনিয়নের দক্ষিণ রানীপুর এলাকার এক দিনমজুরের মেয়ে। ধর্ষনের ঘটনায় অভিযুক্ত এস.ডি. রিপন মাহমুদ (৩৫) পিরোজপুর সদর উপজেলার শারিকতলা-ডুমরিতলা ইউনিয়নের শারিকতলা গ্রামের খালিদ বিন ওয়ালিদ ওরফে বারেক এর ছেলে। স্কুল ছাত্রীর মা জানান, শারিকতলা গ্রামের রিপন প্রায়ই তার মেয়েকে স্কুলে যাওয়ার সময় উত্যক্তবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial