প্রধান সূচি

ইন্দুরকানী সীমান্তের দুই উপজেলার সীমানা সড়কে বেড়া

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলাকে করোনাভাইরাসের প্রাদূর্ভাব থেকে রক্ষার জন্য বহিরাগতদের আগমন ঠেকাতে দুই উপজেলা সীমানায় বেড়া দিয়ে স্থানীয়রা।  পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার তিন দিকেই বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার অরক্ষিত সীমানা। অবাধে এক এলাকার লোক অন্য এলাকায় আসা যাওয়া করে। বিশেষ করে রাতে মোটরসাইকেল যোগে বিভিন্ন এলাকার অপরিচিত লোক প্রবেশ করে ফলে এলাকাবাসী আতঙ্কে থাকে।

করোনাভাইরাসের কারণে এ এলাকার ভারতে থাকা লোকজন গোপনে পাশ^বর্তী এলাকায়   থাকছে বলে অভিযোগ রয়েছে। এসব কারণে প্রশাসনের অপেক্ষা না করে স্থানীয় বাসিন্দারা নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করে রবিবার উপজেলার সীমানায় বাগরেরহাট-আমতলা  সড়কের উপরে বেড়া দিয়ে আটকে দিয়েছে। এছাড়া বালিপাড়ার বটতলা-হোগলাবুনিয়া সীমানায় বেড়া দিয়েছে স্থানীয়রা। এভাবে সচেতনতার জন্য এলাকবাসী পূর্ব প্রস্তুতি হিসেবে  সীমানা এলাকায় বেড়া দেয়ায় জনসমাগম অনেকটা কমবে, তেমনি ঝুঁকিও কমবে। উপজেলার পত্তাশী ইউপি চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন জানান, মোড়েলগঞ্জ উপজেলার আমতলা সড়ক থেকে রাতে মোটরসাইকেল যোগে অপরিচিত লোক আমাদের এলাকায় অবাধে ঢুকে পড়ে। তাই স্থানীয়রা নিরাপত্তার জন্য ওই সড়কে বেড়া দিয়েছে। তবে আগত অনেকের পরিচয় নিশ্চিত হয়ে যেতে দেয়া হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial