স্বরূপকাঠীতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি’র উদ্যোগে শনিবার পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলায় খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
চলমান করোনাভাইরাস পরিস্থিতির কারণে স্বরূপকাঠী পৌরসভাসহ উপজেলার ১০ ইউনিয়নের কর্মহীন হয়ে পড়া ১১০০ পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। স্থানীয় জনপ্রতিনিধি ও ইউনিয়ন আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর পক্ষে এ খাদ্য সহায়তা পৌঁছে দেন। এ সময় সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, উপজেলা নির্বাহী অফিসার সরকার আবদুল্লাহ আল মামুন বাবু, ওসি মো. কামরুজ্জামান তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হামিদ, যুগ্ন সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম মুইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, ইউপি চেয়ারম্যান মো. আল আমিন পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন।
খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, আধা লিটার তেল, ১টি সাবান ও মাস্ক প্রদান করা হয়।
