Saturday, April 4th, 2020
করোনায় তরুণদের আক্রান্তের সংখ্যা বাড়ছে
প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে এখণ তরুণরা বেশি আক্রান্ত হচ্ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গত কয়েক দিনে আক্রান্তদের মধ্যে ৩০, ৪০ এবং ৫০ বছর বয়সী মানুষ বেশি বলে জানিয়েছে সংস্থাটি। শুক্রবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কারিগরী প্রধান ডা.মারিয়া ভ্যান কেরখোভ এ তথ্য জানান। তিনি বলেন, যাদের বয়স কম এবং যাদের স্বাস্থ্যগত কোনো সমস্যা নেই তারা এখন বেশি করোনায় আক্রান্ত হচ্ছেন। তরুণরা কেনো বেশি আক্রান্ত হচ্ছে তা নিয়ে আরও গবেষণা হওয়া উচিত। গত ৬ সপ্তাহে ইতালিতে যেসব করোনা রোগী আইসিইউয়ে ভর্তি হয়েছেন তাদের মধ্যে ১০-১৫ শতাংশ রোগীর বয়স ৫০বিস্তারিত পড়ুন
করোনাভাইরাস পরিস্থিতি
পিরোজপুর জেলা পরিষদের খাদ্য সহায়তা অব্যাহত
করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ, পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম, বিভিন্ন স্থানে হাত ধোয়ার ব্যবস্থাকরণ, মাস্ক, হ্যান্ডগ্লোভস, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ডওয়াশ বিতরণের পাশাপাশি কর্মহীন মানুষের খাদ্য সহায়তা প্রদান করে চলছে পিরোজপুর জেলা পরিষদ। করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্থ মানুষের জন্য জেলা পরিষদের ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। জেলার ৩ হাজার অসহায় মানুষের মাঝে জেলা পরিষদ খাদ্য সামগ্রী বিতরণ করেছে। জেলা পরিষদের চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ ও প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খানসহ জেলা পরিষদের সদস্যবৃন্দ জেলার প্রতিটি উপজেলায় ঘুরে ঘুরে এ খাদ্য সহায়তা প্রদান করেছেন। এছাড়া প্রতিদিনই জেলা পরিষদ কার্যালয় থেকে দেয়া হচ্ছে অসহায় দরিদ্র মানুষদের খাদ্যবিস্তারিত পড়ুন
কাউখালীতে সামাজিক দুরত্ব নিশ্চিত করছে সেনাবাহিনী
পিরোজপুরের কাউখালীতে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সামাজিক দুরত্ব নিশ্চিত করছে সেনাবাহিনী। সংকট মোকাবেলায় বেসামরিক প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করছেন তারা। সামাজিক দূরত্ব ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে চালাচ্ছেন প্রচার-প্রচারণা করছেন। হ্যান্ড মাইকে জানাচ্ছেন- অহেতুক ঘোরাফেরা না করে ঘরে থাকতে। চায়ের দোকানে আড্ডা না দিতে ও পরিস্কার-পরিচ্ছন্ন থাকতে। সেনা সদস্যদের বিভিন্ন ইউনিট পালা করে সচেতনতামূলক এই কার্যক্রম অব্যাহত রাখছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. খালেদা খাতুন রেখার উপস্থিতিতে সেনাবাহিনীর একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় টহল দেয় এবং সচেতনতামূলক প্রচারণা চালায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখাবিস্তারিত পড়ুন
করোনাভাইরাস পরিস্থিতি
পিরোজপুরে ২৫ হাজার কর্মহীন শ্রমজীবী পরিবারকে মহিউদ্দিন মহারাজের খাদ্য সহায়তা
করোনাভাইরাস সংক্রমণ রোধে “ঘরে থাকুন-সুস্থ্য থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন” এই শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরের ৭ উপজেলার ২৫ হাজার কর্মহীন শ্রমজীবী পরিবারকে ব্যক্তিগত অর্থায়নে খাদ্য সহায়তা দিচ্ছেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ। একই সাথে তিনি ব্যক্তিগত তহবিল থেকে জেলার ৭ উপজেলার অসহায় মানুষের মাঝে নগদ ২০ লাখ টাকা প্রদান করেছেন। তিনি প্রতিটি উপজেলায় গিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের কাছে খাদ্য সহায়তার খাদ্য সামগ্রীর প্যাকেট পৌঁছে দিচ্ছেন। তিনি শুক্রবার মঠবাড়িয়া পরিষদ চত্বর ও ইন্দুরকানী উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কাছে উপজেলার শ্রমজীবী মানুষেরবিস্তারিত পড়ুন
করোনা সংকটেও মৎস্য উৎপাদন, সরবরাহ, বিপণন ও রপ্তানি অব্যাহত রাখার জন্য অংশীজনদের আহ্বান জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
করোনা সংকটেও মৎস্য উৎপাদন, সরবরাহ, বিপণন ও রপ্তানি অব্যাহত রাখার জন্য মৎস্য খাতের অংশীজনদের যার যার জায়গা থেকে কাজ করার আহ্বান জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এ সংক্রান্ত সমস্যা তাৎক্ষণিকভাবে প্রাণিসম্পদ অধিদপ্তরে স্থাপিত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষে হটলাইনের মাধ্যমে (হটলাইন নম্বর-০২-৯১২২৫৫৭) অবহিত করার জন্যও অনুরোধ জানানো হয়। সমস্যা সমাধানে মন্ত্রণালয় দ্রুততার সাথে উদ্যোগ নেবে মর্মেও এসময় জানানো হয়। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি’র নির্দেশনায় শনিবার রাজধানীর মৎস ভবনে মৎস্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে করোনা সংকটকালীন মৎস্য উৎপাদন, সরবরাহ, বিপণন ও রপ্তানি অব্যাহত রাখার বিষয়ে মৎস্যবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি’র উদ্যোগে শনিবার পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলায় খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। চলমান করোনাভাইরাস পরিস্থিতির কারণে স্বরূপকাঠী পৌরসভাসহ উপজেলার ১০ ইউনিয়নের কর্মহীন হয়ে পড়া ১১০০ পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। স্থানীয় জনপ্রতিনিধি ও ইউনিয়ন আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর পক্ষে এ খাদ্য সহায়তা পৌঁছে দেন। এ সময় সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, উপজেলা নির্বাহী অফিসার সরকার আবদুল্লাহ আল মামুন বাবু, ওসি মো. কামরুজ্জামান তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হামিদ, যুগ্ন সাধারণ সম্পাদক ওবিস্তারিত পড়ুন
পিরোজপুরে সরকারী উদ্যোগে খাদ্য সহায়তা অব্যাহত
করোনাভাইরাস পরিস্থিতিতে শনিবার অসহায়, দু:স্থ, দিন মজুর ও রিক্সাচালকদের মাঝে সরকারের উদ্যোগে খাদ্য সহায়তা অব্যাহত রয়েছে। শনিবার পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন স্থানে খাদ্য সামগ্রী বিরতণ করা হয়। পিরোজপুর সদর উপজেলা প্রশাসন পক্ষে সহকারি কমিশনার (ভূমি) রামানন্দ পাল মানুষের মাঝে এ খাদ্য সহায়তা পৌঁছে দেন। পিরোজপুর পৌরসভার ৫নং ওয়ার্ড শহরের সিআই পাড়া এলাকার শেখ বাড়ি পারিবারিক শিশু পার্কের সামনে থেকে শনিবার সকালে তোলা ছবি। এদিকে, উপজেলা প্রশাসনের ফেজবুক আইডি থেকে জানানো হয়েছে, কারও বাড়িতে খাদ্য দ্রব্যের প্রয়োজন হলে উপজেলা প্রশাসনকে জানালে তারা গিয়ে কাবার পৌঁছে দিবে। এমনকি মধ্যবিত্ত পরিবারের লোকজনের যদিবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় কর্মহীন পরিবারের মাঝে পুলিশের খাদ্য সামগ্রী বিতরণ
জেলার ভান্ডারিয়া উপজেলায় শনিবার দুপুরে অসহায় দু:স্থ কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন পিরোজপুর পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। ভান্ডারিয়া থানা প্রাঙ্গনে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) হাসান মোস্তফা স্বপন, ভান্ডারিয়া থানার ওসি এস এম মাকসুদুর রহমান।
করোনার প্রভাবে মধ্যবিত্তের চাপা কান্না
করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় গোটা বিশ্ব থমকে গেছে। প্রভাব ঠেকাতে বিভিন্ন দেশে লকগাউন করা হয়েছে। বাংলাদেশে সাধারণ ছুটি ঘোষনা করা হয়েছে ১১ এপ্রিল পর্যন্ত। তবে নিত্য প্রয়োজনীয় দোকানপাট ও পন্যবাহী যানবাহন চলাচল করছে। বলতে গেলে প্রায় সব কিছু বন্ধ। কর্মহীন হয়ে ঘরে বন্ধী মানুষ। অর্থনীতির গতিশীল চাকা থেমে গেছে। কাজ নেই, রোজগার নেই, অর্থ নেই। তবে ক্ষুধা থেমে নেই। সে ছুটছে, খাবার চাই, খাবার। কি হবে তার? উচ্চবিত্তদের কোন অসুবিধা না হলেও নিন্মবিত্ত ও মধ্যবিত্তরা পড়েছে বিপাকে। মধ্যবিত্তরা টেনেটুনে দিন পারছে। তারপর কি উপায় হবে সেই ভাবনা মাথায়। পাইকগাছাসহ উপকূলবিস্তারিত পড়ুন
পিরোজপুরে জেলা পুলিশের উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান
পিরোজপুর সদর উপজেলার করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে পিরোজপুর জেলা পুলিশ। শনিবার সকালে পিরোজপুর সরকারী বালক বিদ্যালয় মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে অসহায় মানুষদের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিতরন করেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন(পিপিএম-সেবা), অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল)আহমাদ মাঈনুল হাসান, সহকারি পুলিশ সুপার জনাব এম.এম. সবুজ রানা, সদর থানার ওসি নুরুল ইসলাম বাদলসহ জেলা পুলিশের সদস্যবৃন্দ।
