প্রধান সূচি

নেছারাবাদে সেনাবাহিনীর সর্তকতামুলক প্রচারণা : ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 

নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে জনগনকে সরকার নির্দেশনা বিধি কঠোরভাবে মেনে চলতে উপজেলা প্রশাসন ও পুলিশ বিভাগের পাশাপাশি মাঠে নেমেছে সেনাবাহিনী।

শুক্রবার জেলা প্রশাসনের সহকারি কমিশনার  ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরীর নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম জগন্নাথকাঠি বন্দর, মিয়ারহাট ও ইন্দ্রেরহাট বন্দরসহ উপজেলার গ্রামগঞ্জের বিভিন্ন হাট বাজার, সড়ক ও আশেপাশের এলাকায় সর্তকতামুলক প্রচারণা চালায়।

সেনা সদস্যরা জনগনকে ঘরে থাকার পাশাপাশি সরকারে নির্দেচনা মেনে চলতে কঠোরভাবে হুশিয়ারি দেন।

এসময় জেলা প্রশাসনের সহকারি কমিশনার  ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত সরকারি বিধি নিষেধ অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে জগন্নাথকাঠি বন্দরের হার্ডওয়ার ব্যবসায়ী শামিমকে ৫ হাজার ও অসীম দাসকে ৩ হাজার এবং মাহমুদকাঠি বাজারের প্লাষ্টিক সামগ্রীর দোকানদার অলিউল্লাহে ১ হাজার টাকাসহ মোট ৯ হাজার টাকা জরিমানা করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial