প্রধান সূচি

Sunday, March 15th, 2020

 

করোনা মোকাবিলায় একসঙ্গে কাজ করব : শেখ হাসিনা

নভেল করোনাভাইরাস মোকাবিলায় একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার বিকেলে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) ৮টি দেশের সরকার প্রধানরা এই ভাইরাস মোকাবিলা নিয়ে করণীয় নির্ধারণে ভিডিও কনফারেন্সে মিলিত হন। এতে অংশ নিয়ে শেখ হাসিনা ওই প্রত্যয় ব্যক্ত করেন। সার্কভুক্ত দেশ প্রধানদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাস মোকাবিলায় আমরা একসঙ্গে কাজ করব। অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই ভাইরাস মোকাবিলা করব। দেশে এরই মধ্যে করোনাভাইরাস প্রতিরোধে যেসব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ভিডিও কনফারেন্সে তা তুলে ধরেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা এ সময় বক্তব্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই সম্মেলন আয়োজনেরবিস্তারিত পড়ুন


শরণখোলায় করোনা আক্রান্ত সন্দেহে একজন স্বাস্থ্য কেন্দ্রের আইসোলেশনে

বাগেরহাটের শরণখোলায় রবিবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে আ. আউয়াল হাওলাদার (৬৪) নামের এক রোগী উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ভর্তি হয়েছেন। তাকে স্বাস্থ্য কেন্দ্রের আইসোলেশন সেন্টারে রাখা হয়েছে। তার বাড়ি উপজেলার ধানসাগর ইউনিয়নের নলবুনিয়া গাজীর ব্রিজ এলাকায়। তিনি ১১ দিন পূর্বে ভারত থেকে গোপনে বাড়ি ফিরে আসেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদা ইয়াসমিন জানান, সকালে মৃত রশিদ হাওলাদারে ছেলে আ. আউয়াল হাওলাদার জ্বর, সর্দি-কাশি ও গলা ব্যাথাসহ করোনায় আক্রান্তের উপসর্গ নিয়ে স্বাস্থ্য কেন্দ্রে আসেন। তাকে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করার পর করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে সন্দেহ হয়। পরে তারা হটবিস্তারিত পড়ুন


বাগেরহাটে অগ্নিকান্ডে দুইটি বসতঘর ভস্মিভূত

বাগেরহাটের রামপালে অগ্নিকান্ডে দুইটি বসতঘর ভস্মিভূত হয়েছে। শনিবার গভীর রাতে উপজেলার হুড়কা দক্ষিণপাড়া গ্রামের অরুপ মন্ডল (মানিক) ও স্কুল শিক্ষিকা নিপুণা মন্ডলের বসত বাড়িতে এ অগ্নিকান্ড ঘটে। এতে দুই পরিবারের বসতঘর ও রান্নাঘর পুড়ে প্রায় ৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ অরুপ মন্ডল জানান, রাতে ঘুমিয়েছিলাম। কিভাবে আগুন ধরেছে জানিনা। আগুন আমাদের ঘুমানোর কক্ষ পর্যন্ত আসলে আমরা টের পাই। কোন মতে ঘর থেকে বের হয়ে জীবন বাঁচিয়েছি। তবে ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার, মূল্যবান কাগজপত্র ও লেখাপড়ার সার্টিফিকেট সব পুড়ে ছাঁই হয়ে গেছে। হুড়কা ইউনিয়ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন কুমারবিস্তারিত পড়ুন


বিয়েকে স্মরণীয় রাখতে আমের চারা উপহার

এক অন্যরকম বৌ-ভাতের আয়োজন। একদিকে মহাধুমধামে চলছে অতিথিদের আপ্যায়নের ব্যবস্থা। পাশাপাশি নবদম্পত্তি তাদের এই পরম মুহূর্তকে স্মরণীয় করে রাখতে আগত অতিথিদের হাতে উন্নত জাতের আমের চারা তুলে দিচ্ছেন। আর এমনই ব্যতিক্রমী বৌভাতের আয়োজন করা হয়েছে বাগেরহাটের চিতলমারী উপজেলার কালশিরা গ্রামে। এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, ১৪ মার্চ শনিবার উপজেলার কালশিরা গ্রামের মুক্তিযোদ্ধা মাখন লাল ব্রহ্মের ছেলে মাধব ব্রহ্মের সাথে রূপসা উপজেলার পাথরঘাটা গ্রামের গোপাল পোদ্দারের মেয়ে সুমা পোদ্দারের বিয়ে হয়। এদিন বিকেলে বরের বাড়িতে বৌভাতের আয়োজন করা হয়। এ আয়োজনে আগত অতিথিদের ভুঁড়িভোজ শেষে একটি করে উন্নত জাতের আমেরবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial